img

শুক্রবার লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত :  ১১:৩০, ১২ মার্চ ২০২৫

শুক্রবার লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ লোকের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই ইফতারে যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।  

আজ বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। তিন দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

জানা গেছে, ১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। 

এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনুস।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। ড. মুহাম্মদ ইউনুস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে। রোহিঙ্গা ক্রাইসিস গ্লোবাল ম্যাপে আনতে চাইছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অ্যান্তোনিও গুতেরেসের সফরে তা বাড়ানো যাবে। এর আগে, রোহিঙ্গা সংকটের সময় ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অ্যান্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর।

জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম।

জাতীয় এর আরও খবর

img

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

প্রকাশিত :  ১৮:১২, ২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৩২, ২৯ এপ্রিল ২০২৬

দেশের ৭ জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে পটুয়াখালীতে চারজন, জামালপুরে দুইজন, বরগুনায় দুইজন, ময়মনসিংহে একজন, বাগেরহাটে একজন, রংপুরে একজন ও রাজবাড়ীতে একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন।

পটুয়াখালী: পটুয়াখালীতে বজ্রাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ছাড়াও দুপুরের দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। এ সময় পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম (৫৫) নামে এক নারী। অন্যদিকে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)।

জামালপুর: বুধবার সকালে জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮)। স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে শামীম নদীতে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সড়ক নির্মাণকাজ চলার সময় বজ্রপাতে সাগর ইসলামের মৃত্যু হয়।

রাজবাড়ী: জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে দোকানে যাওয়ার পথে বজ্রাঘাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে মেয়েকে কোলে নিয়ে বাজার করতে যাচ্ছিল সুমন। এ সময় বজ্রাঘাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

রংপুর: তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শরীয়তপুর: নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের কীর্তিনাশা নদীতে মাছ শিকারের সময় বজ্রাঘাতে রাজিব শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা লাশ নদীর তীরে তুলে আনে।

বরগুনা: বরগুনার আমতলী ও পাথরঘাটা উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের কৃষক নুরজামাল (৫৪) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার জেলে আল আমিন।

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে বজ্রাঘাতে আকবর আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের উত্তর ছাতড়া গ্রামের মৃত বসারত আলী সরদারের ছেলে।