img

আল্লামা হরমুজ উল্লাহ শায়দা সাহেবের ঈসালে সাওয়াব উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত :  ০৯:৫৩, ৩০ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট: ১০:৫৩, ৩০ ডিসেম্বর ২০২০

আল্লামা হরমুজ উল্লাহ শায়দা সাহেবের ঈসালে সাওয়াব উপলক্ষে দোয়া মাহফিল

জনমত ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা হরমুজ উল্লাহ শায়দা সাহেবের ঈসালে সাওয়াব উপলক্ষে জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল ২০২০ অনুষ্ঠিত হল ২৯শে ডিসেম্বর মঙ্গলবার ।

আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর আয়োজনে অনুষ্ঠিত এ ভার্চুয়াল মাহফিলে সভাপতিত্ব করেন, আল-ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ফুলতলী ইসলামিক সেন্টারের খতিব মাওলানা সৈয়দ সাজিদুল হক সাহেব, মাহফিল পরিচালনা করেন স্থায়ী কমিটির সদস্য সচিব ও শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টার নিউজার্সির অধ্যক্ষ মাওলানা আব্দুন নুর সাহেব, মাহফিলে প্রধান অতিথি হিসেবে আল্লামা শায়দা (রহঃ) সম্পর্কে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন, হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী, ছাহেব জাদায়ে ফুলতলী ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ ইউ কের প্রেসিডেন্ট আল্লামা আব্দুল জলিল, মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন বিয়ানীবাজার, আল্লামা শায়দা (রহঃ) এর জীবনালেখ্য আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান,হাফেজ জুবায়ের আহমদ রাজুর কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে আল্লামা শায়দা (রহঃ) এর রচিত নাতে রাছুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহমদ ও মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন, সর্বশেষে মুসলিম উম্মার কল্যান ও রোগমুক্তি কামনা করে দোয়া মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয় ।  

কমিউনিটি এর আরও খবর

img

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

প্রকাশিত :  ০৭:৫১, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের সামরিক স্থাপনা ও এর আশপাশের এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কুয়েতের আইন মেনে চলা এবং দেশটির সরকারের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। মিসাইল বা ড্রোন হামলা-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো।”

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।”

জরুরি প্রয়োজনে কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ ও +৯৬৫ ৫০৮৯৫১৬১ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া [email protected] ই-মেইলেও যোগাযোগ করা যাবে।


কমিউনিটি এর আরও খবর