img

বিধবার ঘর বানিয়ে দিতে অ্যানি খানের উদ্যোগ

প্রকাশিত :  ১২:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১২:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বিধবার ঘর বানিয়ে দিতে অ্যানি খানের উদ্যোগ

পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তানের জননী এক বিধবাকে সাহায্যের জন্য অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানানো অভিনেত্রী অ্যানি খান।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে অ্যানি খান লেখেন, আমরা অনেকেই অনেকভাবে টাকা-পয়সা খরচ করে থাকি। নিজেদের খরচ থেকে একটু সেভিংস করে যদি কারও উপকার হয় তাতে মন্দ কি!

তিনি জানান, একজন নারীর স্বামী মারা গিয়েছেন কিছুদিন আগে। তার পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ছেলেটা ক্যানসারে আক্রান্ত। সব মিলিয়ে খুব বিপদেই আছেন তিনি। 

অ্যানি আরও জানান, বৃষ্টির সময় ওই বিধবার ঘর ভেঙে গেছে। এখন পানি পড়ে ঘরে। আপনার যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন উনাকে বা ওনার ঘরের জন্য টিন কিনে দিতে চান, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। 

ওই বিধবাকে সাহায্যের জন্য ১৮ হাজার টাকা উঠেছে জানিয়ে পরদিন সোমবার সোশ্যাল মিডিয়ায় আবার একটি স্ট্যাটাস দেন অ্যানি খান। তিনি জানান, ২০০ মানুষ ৫০০ টাকা করে দিলেও আপাতত বিধবার ঘরের কাজটা শেষ করে দিতে পারতাম। 

অ্যানি বলেন, সাড়ে ৪ লাখ মানুষ আছে আমার পেজে। এর মধ্যে কি ২০০ মানুষ ৫০০ টাকা করে দিতে পারবেন না? আল্লাহর খুশির জন্য চলুন আমরা সবাই মিলে এই নারীকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। এ পর্যন্ত ১৮ হাজার টাকা উঠেছে। তাকে এক লাখ টাকার মতো সহযোগিতার জন্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ পালনের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন অ্যানি খান। ২০২০ সালের মার্চে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। 

এরপর থেকেই তাকে আর অভিনয়ে দেখা যায়নি। পোশাকেও এনেছেন পরিবর্তন। পরেন বোরকা ও হিজাব। অভিনয় জগতকে বিদায় জানানোর পর অ্যানি খান ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অনলাইনেই তার ব্যবসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। পাশাপাশি তিনি ধর্ম-কর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।


 

\'কিং\' ছবির প্রস্তুতি

img

সুহানাকে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ

প্রকাশিত :  ০৯:২১, ১০ ডিসেম্বর ২০২৫

শাহরুখকন্যা সুহানা খান বলিউড সিনেমা ‘কিং’ এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন । তাও আবার সুপারস্টার বাবা শাহরুখ খানের হাত ধরেই। ‘কিং’ এ বলিউড বাদশাহর সঙ্গে অভিনয় করছেন সুহানা। আর মেয়ের প্রথম সিনেমার প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখতে নারাজ শাহরুখ। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন, যেখানে নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই গোপন কথা ফাঁস করেন শাহরুখের দীর্ঘদিনের প্রিয় বন্ধু ও পরিচালক ফারাহ খান। 

মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারাহ। সেখানেই তিনি জানান, কীভাবে বাবা শাহরুখ নিজের হাতে সুহানাকে অ্যাকশনের প্রশিক্ষণ দিচ্ছেন।

ফারাহ খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই মুহূর্তের মধ্যে সেই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গে কথা ওঠে।

অভিনেতার দিকে তাকিয়ে ফারাহ বলেন, ‘শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে, \'দ্য ব্যাড্স অফ বলিউড\'। আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে \'কিং\' ছবিতে দেখা যাবে।’

‘আমি জানি, তুমিই (শাহরুখ) তাকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।’ ফারাহর এই কথা শুনে শাহরুখের মুখে মৃদু হাসি দেখা যায় এবং তিনি মাথা নেড়ে সম্মতি জানান।

সুহানা খানের অভিনয় জীবন শুরু হয় ২০২৩ সালে মুক্তি পাওয়া \'দ্য আর্চিস\' ছবির মাধ্যমে। তবে সেই ছবিটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবার তাকে বড় পর্দায়, \'কিং\' ছবির মাধ্যমে অ্যাকশন মুডে দেখতে পাবেন দর্শক।