img

৩ দিনেই ৩০৯ কোটি টাকা আয় করল ‘টাইগার থ্রি’

প্রকাশিত :  ০৭:৩৪, ১৫ নভেম্বর ২০২৩

৩ দিনেই ৩০৯ কোটি টাকা আয় করল ‘টাইগার থ্রি’

বক্স অফিসে ঝড় তুলে যাচ্ছে দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত বলিউড ভাইজান সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা। মুক্তির প্রথম দিনে প্রথম শো থেকে দর্শক চাহিদাও পূরণ করতে পেরেছে সিনেমাটি। বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমার হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ৫৯.২৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৪৩ কোটি রুপি। ৩ দিনে ভারতে সিনেমাটি মোট আয় করেছে ১৪৬.৪৩ কোটি রুপি। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০৯ কোটি টাকা।

এদিকে ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হয়েছেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটির ৪ রেটিং দিয়ে জানান, এক কথায় স্ম্যাশ হিট। বাঘের গর্জন ফিরে এসেছে। সবচেয়ে বড় ধামাকা এই দীপাবলিতে।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন ক্যাটারিনা কাইফ।

img

সোনালী যুগের অভিনেতা জাভেদ আর নেই

প্রকাশিত :  ০৭:০২, ২১ জানুয়ারী ২০২৬

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। 

আজ  বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে অভিনেতা জাভেদের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। 
\r\nসবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন। 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

১৯৬৪ সালে উর্দু ছবি \'নয়ি জিন্দেগি\' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে \'পায়েল\' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
\r\n 
\r\nএছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
\r\n 
\r\nজাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে  চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।