img

সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ০৫:৩৪, ০৩ ডিসেম্বর ২০২৩

সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির ডাকা নবম দফা অবরোধের প্রথমদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে রাজধানীর চার এলাকায় বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের একটি বাসে, গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে এবং মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতীটোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, সায়েদাবাদ এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই স্থানীয়রা নিয়ন্ত্রণে এনেছে। রাত ১০টা ১০ মিনিটের দিকে এ আগুন লাগে। এদিকে রাত ১১টার দিকে শেরে বাংলা নগর থানার আগারগাঁও এলাকায় মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সময়ে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এদিকে মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দুতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ডিউটি অফিসার রাকিবুল হাসান।

img

খালেদা জিয়ার চিকিৎসায় সাড়া দিচ্ছেন : ডা. জাহিদ

প্রকাশিত :  ১৪:০২, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:১৩, ১০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন। তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স (সাড়া) করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, আমরা আশ্বস্ত করতে চাই খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি আগের মতোই সেটি গ্রহণ করতে পারছেন এবং তিনি সত্যিকার অর্থে রেসপন্স করছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি (খালেদা জিয়া) পেতে পারেন, সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যে কোনো সময় দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা বলতে চাই তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন তেমন সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা তিনি পাচ্ছেন।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার আসার কথা ছিল কিন্তু সেটি আসছে না। অর্থাৎ বেগম জিয়া আপাতত লন্ডন যাচ্ছেন না।

গত ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। এদিকে বেগম জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান গত শুক্রবার দেশে এসেছেন। নিয়ম করে তিনি খোঁজ নিচ্ছেন শাশুড়ির। অন্যদিকে লন্ডন থেকেও চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য ডা. জুবাইদা রহমান।


জাতীয় এর আরও খবর