img

সমাজসেবা অধিদপ্তরে চাকরির সুযোগ, পদসংখ্যা ২০৯

প্রকাশিত :  ১৩:৪৪, ১৩ জুন ২০২৪

সমাজসেবা অধিদপ্তরে চাকরির সুযোগ, পদসংখ্যা ২০৯

কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর। এই অধিদপ্তরে ১৬তম গ্রেডে স্থায়ী ভিত্তিতে ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)

পদসংখ্যা: ২০৯

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা

১২ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই  লিংকে  জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ জুন থেকে ১৮ জুলাই ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

img

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

প্রকাশিত :  ০৫:২৫, ১২ জানুয়ারী ২০২৬

এয়ারলাইন্স রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং বিভাগে ‘ইন্সট্রাক্টর’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। ১১ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: ইন্সট্রাক্টর

বিভাগ: রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, এভিয়েশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: ন্যূনতম ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন শুরুর তারিখ: ১১ জানুয়ারি ২০২৬

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬