img

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১,৭৫,০০০ টাকা

প্রকাশিত :  ০৭:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১,৭৫,০০০ টাকা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি বিদ্যুৎ কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পদের নাম ব্যবস্থাপনা পরিচালক। এ পদের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক (এমডি)

পদসংখ্যা: ১

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেল অন্তত ৩.৫ ও ৪-এর স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে, বিশেষ করে জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদনের বয়স: ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরে সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল–সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ২,০০০ টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (পিঅ্যান্ডএ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি ভবন, অ্যাভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

img

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

প্রকাশিত :  ০৫:২৫, ১২ জানুয়ারী ২০২৬

এয়ারলাইন্স রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং বিভাগে ‘ইন্সট্রাক্টর’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। ১১ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: ইন্সট্রাক্টর

বিভাগ: রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, এভিয়েশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: ন্যূনতম ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন শুরুর তারিখ: ১১ জানুয়ারি ২০২৬

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬