img

অ্যান্টিগা টেস্টে প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ৫ উইকেট

প্রকাশিত :  ০৭:২৩, ২৩ নভেম্বর ২০২৪

অ্যান্টিগা টেস্টে প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ৫ উইকেট

নম্বইয়ের ঘরে মাইকেল লুস ও অলিক আথানাজেকে ফিরিয়ে অ্যান্টিগা টেস্টে প্রথম দিনে শেষে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান।

টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ২৫ রানের মধ্যেই দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। কেভিম হড্জকে নিয়ে এই ধাক্কা সামাল দেন ওপেনার লুস। রান আউটে হড্জ ফিরলে ভাঙে তাদের ৫৯ রানের জুটি। 

প্রথম দিনে টাইগারদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে অলিক আথানাজে ও মাইকেল লুস জুটি। দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। ধীরে ধীরে গড়তে থাকে রান পাহার। 

তবে, নার্ভাস নাইনটি ফেরেন দুজনই। ৯৭ রানে মিরাজের শিকার হন লুস। ৯০ রান করা আথানাজেকে আউট করে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম।

এর আগে টস জিতে বোলিংয়ে নেমে মেডেন ওভারে শুরুটা ভালো করেন হাসান মাহমুদ। অন্যপ্রান্তে আরেক পেসার শরিফুল ইসলামও মেডেন ওভার নেন। উইকেটের দেখা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কার্লোস ব্রাথওয়েট ও লুইসকে বেশ কয়েকবার পরাস্ত করেন বাংলাদেশের দুই পেসার।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় তাসকিন আহমেদকে। এই পেসারই প্রথম ব্রেকথ্রু দেন দলকে। ১৪তম ওভারে তাসকিনের অফ স্টাম্পে পড়ে একটু ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন ব্রাথওয়েট। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ব্যাটকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে পায়ে।

তিনে নেমে টিকতে পারেননি কেসি কার্টি। ডানহাতি ব্যাটারকেও ফিরিয়েছেন তাসকিন। উইকেটে আসার পর থেকেই তাড়াহুড়ো করছিলেন তিনি। তাসকিনের মিডল এবং লেগ স্টাম্পের লেংথ ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টায় লিডিং এজ হয়ে মিড অনে থাকা তাইজুল ইসলামকে ক্যাচ দিয়েছেন কার্টি।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিসিবির পদ ফিরে পেলেন সেই নাজমুল ইসলাম

প্রকাশিত :  ০৮:১৩, ২৫ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:১৬, ২৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে বিতর্কিত মন্তব্যের কারণে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এম নাজমুল ইসলামকে। ১০ দিন না পেরোতে তিনি আবারও অর্থ বিভাগের দায়িত্বে ফিরেছেন।

নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হয়। নির্ধারিত সময়ের পরে জবাব দিয়েছিলেন নাজমুল। ডিসিপ্লিনি কমিটির কাছে নিজের অবস্থান জানান নাজমুল, যা সন্তুষ্ট মনে হয়েছে বিসিবির। যে কারণে বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল।

গতকাল বোর্ড সভার সিদ্ধান্তে নিজের পদ ফিরে পেলেন নাজমুল। ঢাকা পোস্টকে তিনি জানান বিসিবিকে দেওয়া জবাবে সন্তুষ্ট যে কারণে পদ ফিরে পেয়েছেন। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি নাজমুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? জবাবে বিসিবির এই পরিচালক বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী (আলাদা ফি) পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’

ওই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সে কারণে পরদিন বিপিএলের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়। এমনকি রাতের ম্যাচ না খেলায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করে বিসিবি। পরে রাতে বিসিবি ও কোয়াবের বৈঠক শেষে বদলে যায় দৃশ্যপট। শর্তসাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা। সেদিন সকালে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি।

খেলাধূলা এর আরও খবর