img

ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ'কের উদ্যোগে গোলাপগঞ্জে ফ্রি চক্ষু শিবির ২৮ ডিসেম্বর শনিবার

প্রকাশিত :  ২০:২০, ২৭ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ২০:২৯, ২৭ ডিসেম্বর ২০২৪

ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউ'কের উদ্যোগে গোলাপগঞ্জে ফ্রি চক্ষু শিবির ২৮ ডিসেম্বর শনিবার

ভিশন কেয়ার ফাউন্ডেশন (ইউ কে) এর উদ্যোগে  আগামী ২৮ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৮ ঘটিকা হতে বেলা ৩ ঘটিকা পর্যন্ত  গোলাপগঞ্জ উপজেলার চন্দর পুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে অভিজ্ঞ চোখের ডাক্তার ধারা পরিক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা হবে এবং যাদের চোখে  ছানি পড়েছে অথবা চোখের মনিতে সমস্যা, তাদের কে সম্পূর্ণ ফ্রিতে চোখের অপারেশন ও চোখে ল্যান্স লাগানো হবে। 

মানুষের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যাঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, সবগুলো অঙ্গই আল্লাহ পাকের অশেষ নেয়ামত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো মানুষের চোখ। যারা দৃষ্টিহীন, তাদের কাছে স্রষ্টার অপূর্ব সৃষ্টি  পৃথিবীর সকল রূপ, রং, সৌন্দর্য, আলো বাতাস তাদের কাছে মূল্যহীন। অর্থাভাবে কিংবা অবহেলায় চিকিৎসাবিহীন যাদের দৃষ্টি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সে সকল মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে একদল আলোকিত মানুষ সুদূর যুক্তরাজ্যে বসবাস করেও প্রতিবছর তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে শত-শত মানুষের চোখের আলো ফিরিয়ে আনছেন। 

আর্থিক সহযোগিতায় মোহাম্মদ আব্দুন নুর, মোহাম্মদ সেলিম উদ্দিন, খলিলুর রহমান, তালাত সিদ্দিকী, আবু তাহের, দেলওয়ার হোসেন, ফারুক মিয়া, সুলতান হায়দার জসিম, সামসুল হক এহিয়া, সোহেল উদ্দিন ও মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর