img

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

প্রকাশিত :  ০৯:২৬, ১২ জানুয়ারী ২০২৫

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান ২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির এই চেয়ারম্যান বলেছেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান।

বিশ্বের বেশিরভাগ দেশেই খালি চোখে বা আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করে থাকে। কিছু দেশে দিন ক্যালেন্ডার গণনার মাধ্যমে আগে থেকেই দিন তারিখ নির্ধারণ করা  থাকে।

আরবি ১২ মাসের মধ্যে নবমতম মাস হলো রমজান। এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম। এছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান তারা।

এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

সূত্র: গালফ নিউজ

img

কাজী হতে পারবেন কওমীর স্বীকৃত ডিগ্রিধারীরাও

প্রকাশিত :  ০৬:৪২, ০৭ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:০৯, ০৭ ডিসেম্বর ২০২৫

কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

আজ রোববার (৭ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ তথ্য জানান।  

আইন উপদেষ্টা বলেন, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।   

তিনি বলেন, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।