img

সাইফ আলী খানের বাড়িতেই লুকিয়ে ছিলেন হামলাকারী

প্রকাশিত :  ০৫:৪৭, ১৭ জানুয়ারী ২০২৫

সাইফ আলী খানের বাড়িতেই লুকিয়ে ছিলেন হামলাকারী

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে বলিউড তারকা সাইফ আলী খান এখন ভারতের মুম্বায়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিনেতার ওপর হামলার ঘটনায় তদন্ত করতে বিশেষ একটি টিম গঠন করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। আর এখানেই মিলেছে নতুন তথ্য। হামলার দুই ঘণ্টা আগের সিসিটিভি ফুটেজে অভিনেতার বাড়িতে কারো প্রবেশের দৃশ্য ধরা পড়েনি, অর্থাৎ সাইফের ওপর হামলাকারীরা অনেক আগেই বাড়িতে লুকিয়ে হামলার জন্য অপেক্ষা করছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ হামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে মধ্যরাতের পর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি অভিনেতার বাড়িতে। পুলিশের সন্দেহ, হামলাকারী বা হামলকারীরা আগেই সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন এবং ভেতরে লুকিয়ে ছিলেন।

অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তিঅভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

সিসিটিভি ফুটেজ দেখা গেছে, এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু। পরনে আছে জিনস। কাঁধে রয়েছে ব্যাগও।

সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগিরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বুধবার মধ্যরাতে বান্দ্রার বাড়িতে ঘুমাচ্ছিলেন সাইফ আলী খানসহ পরিবারের সবাই। এ সময় এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।



\'কিং\' ছবির প্রস্তুতি

img

সুহানাকে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ

প্রকাশিত :  ০৯:২১, ১০ ডিসেম্বর ২০২৫

শাহরুখকন্যা সুহানা খান বলিউড সিনেমা ‘কিং’ এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন । তাও আবার সুপারস্টার বাবা শাহরুখ খানের হাত ধরেই। ‘কিং’ এ বলিউড বাদশাহর সঙ্গে অভিনয় করছেন সুহানা। আর মেয়ের প্রথম সিনেমার প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখতে নারাজ শাহরুখ। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন, যেখানে নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই গোপন কথা ফাঁস করেন শাহরুখের দীর্ঘদিনের প্রিয় বন্ধু ও পরিচালক ফারাহ খান। 

মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারাহ। সেখানেই তিনি জানান, কীভাবে বাবা শাহরুখ নিজের হাতে সুহানাকে অ্যাকশনের প্রশিক্ষণ দিচ্ছেন।

ফারাহ খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই মুহূর্তের মধ্যে সেই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গে কথা ওঠে।

অভিনেতার দিকে তাকিয়ে ফারাহ বলেন, ‘শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে, \'দ্য ব্যাড্স অফ বলিউড\'। আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে \'কিং\' ছবিতে দেখা যাবে।’

‘আমি জানি, তুমিই (শাহরুখ) তাকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।’ ফারাহর এই কথা শুনে শাহরুখের মুখে মৃদু হাসি দেখা যায় এবং তিনি মাথা নেড়ে সম্মতি জানান।

সুহানা খানের অভিনয় জীবন শুরু হয় ২০২৩ সালে মুক্তি পাওয়া \'দ্য আর্চিস\' ছবির মাধ্যমে। তবে সেই ছবিটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবার তাকে বড় পর্দায়, \'কিং\' ছবির মাধ্যমে অ্যাকশন মুডে দেখতে পাবেন দর্শক।