img

সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি

প্রকাশিত :  ০৫:১৮, ২৬ জানুয়ারী ২০২৫

সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি

সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে ২৩ বছরে পা দিলেন। আর সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই বলিউডের তারকাদের সঙ্গে দেখা মিলল বেশ কিছু ক্রিকেটারের। আর সেই পার্টির একাধিক মুহূর্তের ছবি এদিন ভাইরাল হয়েছে। কিন্তু এর মধ্যে একটি ছবিতে বিশেষভাবে নজর নেটপাড়ার। শুধু তাই নয়, সেই ছবি নিয়ে রীতিমত শুরু হয়েছে জল্পনা ও চর্চা।

জনাই নিজেই এদিন ইনস্টাগ্রামে তাঁর জন্মদিনের পার্টির একাধিক ছবি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ ঘনিষ্ট হয়ে পাশাপাশি বসে আছেন। শুধু তাই নয়, তাঁদের হাসিমুখে গভীর কিছু নিয়ে আলোচনাও করতে দেখা যাচ্ছে। 

ছবিতে সিরাজকে মুগ্ধ চোখে জনাইকে দেখতে দেখা যাচ্ছে। আর তাঁদের এই ছবি নিয়েই শুরু হয়েছে জল্পনা। অনেকেই সন্দেহ করছেন যে তাঁরা দুজন হয়তো প্রেম করছেন।

জন্মদিনের দিন ঠাকুমা আশা ভোঁসলে, জ্যাকি শ্রফ এঁদের উপস্থিতিতে কেক কাটেন তিনি। জনাই এদিন একটি কালো ড্রেস পরেছিলেন। সিরাজকেও অল ব্ল্যাক লুকে দেখা যায়।

ওই ছবি দেখে এক ব্যক্তি লেখেন, \'আপনি কি সিরাজ ভাইজানকে বিয়ে করছেন?\' কেউ আবার লেখেন, \'ভাবিজি আপনি খালি গুজরাট টাইটানসকে কেন ফলো করেছেন?\' তৃতীয় ব্যক্তি লেখেন, \'এতদিন সন্দেহ ছিল। এবার সেটা সত্যি হল।\'

জনাই কিন্তু ঠাকুমার দেখানো পথে হাঁটেননি,  শীঘ্রই যুক্ত হতে চলেছেন বলিউডে। বি টাউনে তাঁর অভিষেক হবে শীঘ্রই। ছত্রপতি শিবাজি মহারাজ ছবির মাধ্যমে তিনি পা রাখতে যাচ্ছেন বিনোদন জগতে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

\'কিং\' ছবির প্রস্তুতি

img

সুহানাকে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ

প্রকাশিত :  ০৯:২১, ১০ ডিসেম্বর ২০২৫

শাহরুখকন্যা সুহানা খান বলিউড সিনেমা ‘কিং’ এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন । তাও আবার সুপারস্টার বাবা শাহরুখ খানের হাত ধরেই। ‘কিং’ এ বলিউড বাদশাহর সঙ্গে অভিনয় করছেন সুহানা। আর মেয়ের প্রথম সিনেমার প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখতে নারাজ শাহরুখ। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন, যেখানে নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই গোপন কথা ফাঁস করেন শাহরুখের দীর্ঘদিনের প্রিয় বন্ধু ও পরিচালক ফারাহ খান। 

মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারাহ। সেখানেই তিনি জানান, কীভাবে বাবা শাহরুখ নিজের হাতে সুহানাকে অ্যাকশনের প্রশিক্ষণ দিচ্ছেন।

ফারাহ খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই মুহূর্তের মধ্যে সেই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গে কথা ওঠে।

অভিনেতার দিকে তাকিয়ে ফারাহ বলেন, ‘শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে, \'দ্য ব্যাড্স অফ বলিউড\'। আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে \'কিং\' ছবিতে দেখা যাবে।’

‘আমি জানি, তুমিই (শাহরুখ) তাকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।’ ফারাহর এই কথা শুনে শাহরুখের মুখে মৃদু হাসি দেখা যায় এবং তিনি মাথা নেড়ে সম্মতি জানান।

সুহানা খানের অভিনয় জীবন শুরু হয় ২০২৩ সালে মুক্তি পাওয়া \'দ্য আর্চিস\' ছবির মাধ্যমে। তবে সেই ছবিটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবার তাকে বড় পর্দায়, \'কিং\' ছবির মাধ্যমে অ্যাকশন মুডে দেখতে পাবেন দর্শক।