img

সালমানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন আমিশা

প্রকাশিত :  ০৬:৩৯, ৩১ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৪৯, ৩১ জানুয়ারী ২০২৫

সালমানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন আমিশা

বলিউড র্কিং সালমান খান ও অভিনেত্রী আমিশা প্যাটল দুজনই বিয়ে করেননি। এখনো তারা অবিবাহিত। অথচ অভিনেতা বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কখনো ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি। যদিও তার অনুরাগীদের আশা— ঠিক একদিন বিয়ে করবেন ভাইজান। 

তবে পাত্রী কি আমিশা প্যাটল? তাহলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা রয়েছে? সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে এমন মজার প্রশ্ন অভিনেত্রীকে করে বসেন এক ভক্ত। 

সেই প্রসঙ্গে আমিশা প্যাটল বলেন, ‘অনুরাগীদের আবদার— সালমান খুবই যোগ্য। আপনিও উপযুক্ত। আপনি দেখতেও সুন্দর। ভালো সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত’। আমি এসব শুনে ভাবলাম— এ তো দারুণ ব্যাপার! এমনিতেই সুন্দর দেখতে মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সবাই। 

অভিনেত্রী বলেন, ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির পর আমাকে আর হৃত্বিককে সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন। হৃত্বিক ওর বিয়ের কথা ঘোষণা করতেই সবার মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।

এর আগেও এক অনুরাগী একটি অনুষ্ঠানে আমিশা প্যাটলকে বলেছিলেন— সালমান খানকে তার বিয়ে করা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, সালমান এখনো বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। তাই আপনি মনে করছেন, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। অভিনেত্রী বলেন, আপনারা কী চান— আমরা বিয়ে করি, না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি? 

সেদিনই মজা করে আমিশা প্যাটল আরও বলেছিলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। ছেলে খুঁজে পাচ্ছি না। আমি তো বিয়ের জন্য কবে থেকেই বসে আছি।


img

সোনালী যুগের অভিনেতা জাভেদ আর নেই

প্রকাশিত :  ০৭:০২, ২১ জানুয়ারী ২০২৬

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। 

আজ  বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে অভিনেতা জাভেদের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। 
\r\nসবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন। 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

১৯৬৪ সালে উর্দু ছবি \'নয়ি জিন্দেগি\' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে \'পায়েল\' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
\r\n 
\r\nএছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
\r\n 
\r\nজাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে  চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।