img

গ্র্যামি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় থাকছেন পপ তারকা টেলর সুইফট

প্রকাশিত :  ০৫:৪২, ০১ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৫২, ০১ ফেব্রুয়ারী ২০২৫

গ্র্যামি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় থাকছেন পপ তারকা টেলর সুইফট

এবার ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট। রোববার (২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই সংগীত অনুষ্ঠান।

গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমি শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। লিখেছে, ‘এই রোববার গ্রামি অ্যাওয়ার্ডসে আমাদের সঙ্গে থাকছেন টেলর সুইফট। আপনারা সবাই প্রস্তুত তো? 

স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি রাত ৮টায় ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এই আয়োজন।

পারফরম্যান্স নিয়ে জল্পনা

এদিকে সুইফট এদিন মঞ্চে গান পরিবেশন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি এ বছর গ্র্যামির ৬ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম The Tortured Poets Department পেয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’-এর মনোনয়ন।

এছাড়া পোস্ট ম্যালোনের সঙ্গে তার গান ‘Fortnight’ পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘সেরা মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে মনোনয়ন। 

অন্যদিকে গ্রেসি অ্যাব্রামসের সঙ্গে তার ‘Us’ গানটি সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে।

সুইফটের আগের রেকর্ড

টেলর সুইফট ইতোমধ্যেই ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন। গত বছর তিনি গ্র্যামি মঞ্চে ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’ পুরস্কার গ্রহণের সময় তার ১১তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন।

আরও যারা পারফর্ম করবেন

এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় তারকা বিলি আইলিশ, জন লিজেন্ড, সাবরিনা কার্পেন্টার, বেনসন বুনসহ আরও অনেকে।

ভক্তরা এখন অপেক্ষায় আছেন, সুইফট শুধু উপস্থাপনায় থাকবেন, নাকি মঞ্চও মাতাবেন নতুন কোনো চমক নিয়ে! সূত্র: জিও নিউজ


img

সোনালী যুগের অভিনেতা জাভেদ আর নেই

প্রকাশিত :  ০৭:০২, ২১ জানুয়ারী ২০২৬

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। 

আজ  বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে অভিনেতা জাভেদের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। 
\r\nসবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন। 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

১৯৬৪ সালে উর্দু ছবি \'নয়ি জিন্দেগি\' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে \'পায়েল\' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
\r\n 
\r\nএছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
\r\n 
\r\nজাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে  চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।