img

বায়ুদূষণ পর্যবেক্ষণে ৫.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান

প্রকাশিত :  ১০:২৭, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১১:৪০, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

বায়ুদূষণ পর্যবেক্ষণে ৫.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান

বাংলাদেশে বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণে পাঁচ দশমিক ৪৫ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে দুই দেশের সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে চুক্তি সই করেন।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তিতে সই করেন।

আগামী মার্চ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বায়ুদূষণ পরিমাপ ও বিশ্লেষণ করা হবে। বিশেষ করে, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পের অংশ হিসেবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সার্বক্ষণিক বায়ু পর্যবেক্ষণ স্টেশন বসানো হবে।

জাতীয় এর আরও খবর

img

১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম

প্রকাশিত :  ০৯:৩১, ২৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
\r\nভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’
\r\nএনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন-যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।’
\r\nএ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

জাতীয় এর আরও খবর