img

বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে হবে: শশী থারুর

প্রকাশিত :  ০৪:৫৪, ১২ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৪:৫৫, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে হবে: শশী থারুর

ভারতের কংগ্রেস দলীয় নেতা, লোকসভা সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর বলেছেন, ভারত কোনও নির্দিষ্ট দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে নয়াদিল্লির ইঙ্গিত দেয়া উচিত।

গত সোমবার (০৯ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যমের কর্মীদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এই পরামর্শ দেন বলে দেশটির সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানিয়েছে দ্য প্রিন্ট।

শশী থারুর বলেন, বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং যদি সেখানে প্রতিকূল সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কংগ্রেসের এই নেতা বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে আমাদের সকল পর্যায়ে এই ইঙ্গিত দেয়া উচিত যে, আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের সকল জনগণের কল্যাণের জন্য। আমরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে বেশি উদ্বিগ্ন এমন ধারণার পরিবর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়ে দেয়া দরকার।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। পালিয়ে যাওয়ার পর থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা।

শেখ হাসিনাকে দেয়া ভারতের আতিথেয়তা ও আশ্রয়ের ঘটনায় সমর্থন জানিয়েছেন শশী থারুর। তিনি বলেন, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের প্রবীণ সাংবাদিক ও পণ্ডিত কে ভি প্রসাদের ‘ইন্ডিয়ান পার্লামেন্ট: শেপিং ফরেন পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন থারুর।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ১৩ ফেব্রুয়ারির সফর নিয়ে শশী থারুরের কাছে প্রশ্ন করা হয়।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের ঘনিষ্ঠভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে। কারণ আমাদের ঠিক পাশের দরজায় তারা। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিকূল হিসাবে মনে করেন না বলে মন্তব্য করেছেন। একই সময়ে ভারতকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য বিষয়গুলোকে জটিল করে তুলেছে বলে তিনি স্বীকার করেছেন কংগ্রেস দলীয় আইনপ্রণেতা শশী থারুর। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জারি করা বিবৃতি নিয়ে আমরা কিছুটা ফাটা লাঠিতে আছি। থারুর বলেন, আমি দু’টি বিষয়ের ওপর জোর দেব, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বোঝায় আমাদের এমন কিছু বা গোপনে কিছু করা উচিত নয়।

দ্বিতীয়ত, আমাদের কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট সম্প্রদায়ের পরিবর্তে বাংলাদেশের জনগণের স্বার্থ, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেয়া উচিত।

তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে ভারতকে সকল পর্যায়ে এই ইঙ্গিত দেয়া উচিত যে, বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

img

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

প্রকাশিত :  ০৯:৩৬, ২৫ জানুয়ারী ২০২৬

স্ত্রী-সন্তানের মরদেহ দেখার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জেলগেটেই মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসক। 

আজ রোববার (২৫ জানুয়ারি) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশীষ কুমার দাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট কারাগার থেকে গত ১৫ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আগত বন্দি জুয়েল হাসান সাদ্দাম নামক ব্যক্তির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট, যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি।
\r\nএতে আরও বলা হয়, বরং বিভিন্ন সংবাদমাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা যায়, সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

\r\nআবেদনের পরেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি- এমন অভিযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকের বিভিন্ন পোস্টে উল্লিখিত বন্দির স্ত্রীকে লিখিত চিঠি, কারাগারে বন্দি অবস্থায় ছবি দেখা যাচ্ছে যা যশোর কেন্দ্রীয় কারাগারের সাথে সংশ্লিষ্ট নয়। এছাড়া আবেদনের পরেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, এ ধরনের তথ্যও মিথ্যা; কারণ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর বরাবর প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি।
\r\nপরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছে যশোর জেলা প্রশাসন।
\r\nজানা গেছে, পাঁচ বছর আগে ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে স্বর্ণালীর বিয়ে হয়। সম্প্রতি রাজনৈতিক মামলায় স্বামীর গ্রেপ্তার নিয়ে হতাশায় ভুগছিলেন স্বর্ণালী। স্বামীকে মুক্ত করতে চেষ্টা চালাচ্ছিলেন তিনি। গত শুক্রবার ঘরের ভেতর থেকে নয় মাসের সন্তান নাজিম ও স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়।