নর্থ ইংল্যান্ডে বসবাসরত সিলেট এমসি কলেজ ও সরকারী কলেজের প্রাক্তন ছাত্রদের মতবিনিময় অনুষ্ঠিত
সিলেট এমসি কলেজ এবং সরকারী কলেজের নর্থ ইংলেন্ড বসবাসরত প্রাক্তন ছাত্রদের এক মতবিনিময় সভা ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ সোমবার ওল্ডহ্যাম শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রাক্তন ছাত্র জনাব মতিউর রহমান। সাবেক ভিপি সৈয়দ মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন শিব্বীর আহমেদ শুভ।
আলোচনায় অংশগ্রহণ করেন এস.এম কামাল, আজিজুর রহমান দারা, তাবেদার রসুল বকুল, সিপার মিয়া, হোসেন আহমদ, ওয়েস কামালী, সৈয়দ দুলাল, এনামূল হক এনাম, শেখ জাফর আহমদ, কবির হোসেন। সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদ এবং সাংবাদিক এম. মুকিত চৌধুরী সেতু । লিভার পুল থেকে শফিক মিয়া ও আব্দুল মুকিত বাবুল।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন গ্রীষ্মে একটি বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।



















