img

লন্ডনে ঈদ পালন করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

প্রকাশিত :  ১৬:৫৪, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১৭:৩৩, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

লন্ডনে ঈদ পালন করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। রাজনৈতিক মহলে ‘কখন দেশে ফিরবেন খালেদা জিয়া’- এ নিয়ে বেশ আগ্রহ। অবশেষে জানা গেলো কবে দেশে ফিরবেন তিনি।

লন্ডনে ঈদ পালন করেই বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক। বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

এমএ মালেক বলেন, আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপির টিম উনার পাশে আছি। আলহামদুলিল্লাহ উনি মেন্টালি খুব রিলাক্সড্‌। আমরা উনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন। উনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন।

তিনি আরও বলেন, হাসিনাই উনাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ অশেষ মেহেরবানী। আল্লাহর ক্ষমতা অনেক বেশি। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছেন, বেগম খালেদা জিয়ার উত্থান হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথাবার্তা হয়নি। আমরা কোনো কথাবার্তা বলবোও না। কারণ রাজনীতিতে উনার অনেক সোর্স রয়েছে। উনি অনেক ব্রিফ পান এবং উনার দৃষ্টি বাংলাদেশের প্রতি রয়েছে। আমরা মা-সন্তানের মতো উনার আশেপাশে ঘুরঘুর করি। এক টেবিলে ডাকলে আমরা মায়ের সঙ্গে বসে খাই। এটাই আমাদের আনন্দ এবং জীবনের চরম পাওয়া। উনি খুব ভালো আছেন।

গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় উঠেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।


কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর