img

সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবীতে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৪:০৮, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবীতে লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জকে নিয়ে সিলেটে জালালাবাদ প্রদেশ ঘোষণার দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের উদ‍্যোগে গত ১৯ শে ফেব্রুয়ারী বুধবার পূর্ব লন্ডনের ভ‍্যালেন্স রোডস্থ উডেহাম কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং রিজিওনাল সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম ও কমিউনিটি সংগঠক কদর উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেটের প্রেট্রন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, ও কমিউনিটি সংগঠক হাবিবুর রহমান রানা। 

সভায় রিজিওনাল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খান জামাল নুরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, সৈয়দ সায়েম করিম, আজম আলী, আব্দুল বাছিত রফি, আব্দুর রহিম রনজু,আব্দুল মুকিত, খালেদ চৌধুরী, নুরুল ইসলাম, আব্দুল মালিক, সেরওয়ান আলী, হালিমুল ইসলাম, শাহ আজিজ সাজু, নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ তানভীর হোসেন, ইফতেখার হোসেন চৌধুরী, বদরুল হক মনসুর, কামরুল আই রাসেল, আমজাদ হোসেন, ও কবির আলী, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী বলেন, \"১৯৪৭ সালে গণভোটের মাধ‍্যমে পাকিস্তানে যোগদান করেছিল ।পাকিস্তান আমলে ও বাংলাদেশ আমলে সিলেট বিভাগের তেমন কোন উন্নতি হয়নি। সিলেট বিভাগ সব সময় বৈষম‍্যের শিকার। সিলেটের খনিজ সম্পদ, চা বাগান, রাবার বাগান সহ সকল প্রাকৃতিক সম্পদে সারা বাংলাদেশের উন্নয়ন হলেও সিলেটের সমস‍্যার এখনও কোন সমাধান হয় নি।বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি দূর্যোগময় মুহুর্তে সিলেটবাসীর অবদান ইতিহাসের অন্তর্গত।

সংস্কার কমিশন বাংলাদেশে চারটি প্রদেশ করার প্রস্তাব করলেও সিলেট বিভাগকে প্রদেশ করার কোন প্রস্তাব করেনি। এটা আরেকটি বৈষম‍্য বলে  তিনি  উল্লেখ করেন।

বিশেষ অতিথি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, \"সিলেট বিভাগ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না. বাংলাদেশ আমার দেশ, সিলেট আমার প্রদেশ’ চট্টগ্রামের সাথে সিলেটকে যুক্ত করার চক্রান্ত প্রতিহত করতে হবে. তিনি বলেন \"আমরা সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ চাই,,সংস্কার কমিশনের সুপারিশ মতে বাংলাদেশকে যদি কয়েকটি প্রদেশে ভাগ করতেই হয় তাহলে বৃহত্তর সিলেটের চারটি জেলা নিয়ে একটি প্রদেশ গঠন করা হবে যুক্তিযুক্ত। চট্টগ্রামের সাথে যুক্ত করা হবে অবাস্তব ও অযৌক্তিক। বৃহত্তর সিলেটের ভৌগোলিক অবস্থা ও লে-আউট আলাদা একথা সরকারের বুঝা উচিৎ, সিলেট থেকে চট্টগ্রামের চেয়ে ঢাকায় বরং যাওয়া যাবে দ্রুত। তাই চট্টগ্রামের সাথে সিলেট কানেক্ট করে প্রদেশ করলে সিলেট হবে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত, এরকম হটকারি, অবাস্তব এবং  অযৌক্তিক সীদ্ধান্ত কোনো অবস্থাতেই বিশ্বময় বসবাসকারী গ্রেটার সিলেটবাসী  মেনে নেবে না বলে তিনি সিলেট প্রদেশ বাস্তবায়নে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন সিলেট প্রদেশ বাস্তবায়ন সিলেটবাসীর সাত দশকের পুরোনো দাবি। এ দাবীকে পাশ কাটিয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা মেনে নেবে না। 

বিশেষ অতিথি গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব বলেন। \"১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ণে তথা রাজনৈতিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা - দীক্ষা, জ্ঞান - গরিমা, সাংস্কৃতিক ইতিহাস ইত্যাদি সর্বক্ষেত্রে এমনকি প্রবাসের মাটিতে ক্যাটারিং সেক্টর  ও ব্যাবসা বানিজ্য এবং বিশ্বময় বাংলাদেশ কমিউনিটির কল্যাণে ব্যাপক ভুমিকা রাখা সহ বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে গ্রেটার সিলেটবাসীর অবদান অনস্বীকার্য।\"

পাকিস্তান আমল থেকেই দেশে বিদেশে সিলেট প্রদেশ গঠণের দাবীতে আন্দোলন চলছে ।তাই অবিলম্বে সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে স্বতন্ত্র প্রদেশ ঘোষণার দাবী জানানো হয় ।

সভাপতির বক্তব্যে সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ সিলেট বাংলাদেশের অন্যতম সম্পদশালী এলাকা সিলেটের খনিজ তেল,গ্যাস,পাথর,চা শিল্প,পর্যটন ও দেশের রেমিটেন্সের সিংহভাগই আসে প্রবাসী সিলেটবাসীর মাধ্যমে বলে উল্লেখ করে বক্তারা আরও বলেন বর্তমান সরকার যদি প্রাদেশিক সরকার গঠন করে তাহলে সিলেটের নাম আসবে সবার আগে।কারণ সিলেটের মানুষের এই দাবী দীর্ঘদিনের। সিলেটবসীর ন্যায্য দাবী সিলেট প্রদেশ বাস্তবায়নের ক্যাম্পেইনে দেশে বিদেশে সিলেট বাসীকে আর ও বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

কমিউনিটি এর আরও খবর

img

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মাগফেরাত কামনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের দোয়া মাহফিল

প্রকাশিত :  ১৬:২৬, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সদ্য প্রয়াত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব‍্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন-বাংলা প্রেসক্লাবের আয়োজনে গত ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ-জাতির কল‍্যান কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক। দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন ও কর্মের উপর আলোকপাতের পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সুহানুভূতি জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী।

দোয়া মাহফিল সফল করার জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের।

সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, নির্বাহী সদস‍্য মোঃ এনামুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রহমত আলী, আবদুল মুনিম জাহেদি ক্যারল, আবদুল করিম গনি, মাহবুব রহমান, শামসুল তালুকদার, আবদুল কাইয়ুম, রেজাউল করিম মৃধা। আরো উপস্হিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, আফজাল হোসাইন, শওকত মাহমুদ টিপু, হাসনাত চৌধুরী, খালেদ মাসুদ রনি, হাবিবুর রহমান হাবিব, মাহবুব আলী খানসুর, আসাদু্জ্জামান শুভ, সুয়েজ মিয়া, ফজলু মিয়াসহ প্রমুখ ।

এ সময় বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেসক্লাবের অনেক সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ায় শরিক হোন।

উল্লেখ্য, মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি বাংলাদেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তিনি ৪ই ফেব্রুয়ারি বুধবার মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কমিউনিটি এর আরও খবর