img

শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত :  ১৪:৫৪, ০৩ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:১০, ০৩ মার্চ ২০২৫

শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়  সাতগাঁও চা বাগানে ঢাকা - সিলেট মহাসড়কের ওপর পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু ও এ  ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৩ মার্চ ) সকাল সাড়ে ১০টার দিকে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- হৃদয় রবিদাস (১৯) ও বিলাস দাস (১৭) । উভয়ই শ্রীমঙ্গল উপজেলার আমরাইলছড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, আমরাইলছড়া চা বাগানের একটি পিকআপ চা পাতা ভর্তি ১৫ জন শ্রমিকদের নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের প্রবেশ কালীন সময় গাড়ির চাকা পাংচার হলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে গিয়ে গাড়িতে থাকা চা শ্রমিকগণ গাড়ির নিচে পরে অন্তত ৭ জন চা শ্রমিক গুরুতর আহত হন।  তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার  সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজত আছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।





সিলেটের খবর এর আরও খবর

img

মালদ্বীপে হৃদরোগে মৌলভীবাজারের দুইজনের মৃত্যু

প্রকাশিত :  ০৯:১২, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১৭, ১০ ডিসেম্বর ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দুজনেরই বাড়ি মৌলভীবাজার। তারা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।

মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিলেটের খবর এর আরও খবর