img

আবারো ভূমিকম্পে কাঁপল সিলেট

প্রকাশিত :  ১৪:১৭, ০৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:২০, ০৫ মার্চ ২০২৫

আবারো ভূমিকম্পে কাঁপল সিলেট

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১.৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

শাহ মো. সজিব হোসাইন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।’

তিনি আরও জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

img

তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা: জনসমুদ্রে রূপ নিয়েছে সিলেট আলিয়া মাদরাসা মাঠ

প্রকাশিত :  ০৫:২৯, ২২ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেটে থেকে আনুষ্ঠানিকভাবে  শুরু করেছে বিএনপি।  আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুরে তার শ্বশুরবাড়িতে যান।

\r\nসেখানে এক আবেগঘন পরিবেশে আয়োজিত নির্বাচনি গণসংযোগ ও সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান হাজারো মানুষের উপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সিলেটের খবর এর আরও খবর