img

সীমান্তরক্ষী বাহিনীর মানবিক উদ্যোগ

প্রকাশিত :  ১৬:৪৪, ১০ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৭:০৬, ১০ মার্চ ২০২৫

সীমান্তরক্ষী বাহিনীর মানবিক উদ্যোগ
সংগ্রাম দত্ত: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ভারত এর বাংলাবান্ধা বর্ডারের জিরো পয়েন্টে অসুস্থ পিতা ও কন্যার একটি হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে অসংখ্য লোকের কমেন্ট, শেয়ার ও লাইক দিতে দেখা গেছে।

গত ৫ মার্চ  আর্টিস্ট সিফাত বন্যা ও দেশভাগের বেদনা ও বিভিন্ন পুরাকৃতি নিয়ে কাজ করা ফেসবুক পেজ "বঙ্গভিটা" এক মিনিটের একটি ভিডিওটি প্রচার করলে ভিউয়ারদের মধ্যে মর্মস্পর্শী মন্তব্য করতে দেখা যায়। 
ভারত ও বাংলাদেশের দু'জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য জিরো পয়েন্টে ওই সময়ে দাঁড়িয়ে থাকতে ভিডিওটিতে দেখা যায়।
আর্টিস্ট সিফাত বন্যা তাঁর ফেসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেন যে,
"বাবা আর মেয়ে,একটাই আকাশ কিন্তু অসীম দূরত্ব" ।
বঙ্গভিটা ফেসবুক পেজ থেকে জানা যায় যে, একমাত্র আদরের মেয়ের বিয়ে হয়েছে বাংলাদেশে। ওদিকে ভারতের ভিসা বন্ধ থাকায় মেয়ের সম্ভব হচ্ছে না ভারতে গিয়ে বৃদ্ধ পিতার কোলে মাথা রাখবার।
অবশেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় আদরের কন্যাকে কয়েক সেকেন্ডের জন্য বুকে জড়িয়ে রাখেন বৃদ্ধ পিতা।
হৃদয়বিদারক এই দৃশ্যটি দেখা গেলো বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার স্থলবন্দর বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি বর্ডারের জিরো পয়েন্টে।
ফেসবুক পেজ বঙ্গভিটার শেয়ারকৃত ভিডিওটিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি কমেন্ট করেন যে, "ধর্ম এই উপমহাদেশের মানবিকতাকে শেষ করেছে, দেশকে ভাগ করেছে, কোটি কোটি মানুষকে ভিটে ছাড়া করেছে, বিভিন্ন গোত্রের নিজস্ব সংস্কৃতিকে ক্ষতিগ্রস্থ করেছে, মানুষের সাথে মানুষের বিভেদ ও দূরত্ব সৃষ্টি করেছে" ।
শিলা দত্ত নামের এক মহিলা লিখেন যে,"হায় রে দেশ ভাগ , হৃদয় কে তো ভাগ করতে পারল না" ।
বঙ্গ ভিটা ও সিফাত বন্যার শেয়ারকৃত ভিডিওটিতে অসংখ্য কমেন্টেটরকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


সিলেটের খবর এর আরও খবর

img

মালদ্বীপে হৃদরোগে মৌলভীবাজারের দুইজনের মৃত্যু

প্রকাশিত :  ০৯:১২, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১৭, ১০ ডিসেম্বর ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দুজনেরই বাড়ি মৌলভীবাজার। তারা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।

মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিলেটের খবর এর আরও খবর