img

রানির প্রতি যে কারণে অস্বস্তি সাইফের, কারণ জানালেন অভিনেতা

প্রকাশিত :  ০৬:২৫, ১৪ মার্চ ২০২৫

রানির প্রতি যে কারণে অস্বস্তি সাইফের, কারণ জানালেন অভিনেতা

নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে সাবলীল পতৌদি পরিবারের নবাব বলি অভিনেতা সাইফ আলি খান। কিন্তু রানির সঙ্গে চুম্বনদৃশ্যে নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু কেন?

কোন নায়িকার সঙ্গে ছিল সেই দৃশ্য? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই খোলাসা করেছিলেন। সেই নায়িকাও উপস্থিত ছিলেন সেই সময়। ‘হম তুম’ সিনেমার শুটিংয়ে ঘটেছিল ঘটনাটি। চুম্বনের দৃশ্য শুটিংয়ের আগে রানি মুখার্জি সাইফকে বলেছিলেন— তুমি পরিচালককে বলে দাও, তুমি আমাকে চুম্বন করতে চাও না। 

রানির কথায় সহমত পোষণ করেননি সাইফ। উত্তরে তিনি বলেন, আমি এটা করতে পারব না। আমার বস বলেছেন— সিনেমার জন্য এই দৃশ্য প্রয়োজনীয়। তাই আমাদের এটা করা উচিত।

সেই সাক্ষাৎকারে রানি বলেন, মনে আছে আমরা দুজন সেই দৃশ্যটি নিয়ে কত ভয়ে ছিলাম। উত্তরে সাইফ বলেন, আমরা নয়, তুমি ভয়ে ছিলে। এর পর বিশদ ঘটনাটি জানান সাইফ। রানির উদ্দেশে বলেন— সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন ছিল এটি। আমার জন্য খুবই অস্বস্তিদায়ক ছিল। তুমি অস্বস্তিতে ছিলে এটা ভেবে আরও অস্বস্তি হয়েছিল আমার।

img

সোনালী যুগের অভিনেতা জাভেদ আর নেই

প্রকাশিত :  ০৭:০২, ২১ জানুয়ারী ২০২৬

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। 

আজ  বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে অভিনেতা জাভেদের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। 
\r\nসবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন। 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

১৯৬৪ সালে উর্দু ছবি \'নয়ি জিন্দেগি\' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে \'পায়েল\' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
\r\n 
\r\nএছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
\r\n 
\r\nজাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে  চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।