img

ঈদ-পুনর্মিলনীর আড়ালে আওয়ামী লীগের সমাবেশ, এলাকায় অস্বস্তি

প্রকাশিত :  ০৪:৫৯, ২৪ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৪৯, ২৪ মার্চ ২০২৫

ঈদ-পুনর্মিলনীর আড়ালে আওয়ামী লীগের সমাবেশ, এলাকায় অস্বস্তি

নড়াইল জেলার কালিয়া উপজেলার ১নং বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম দত্ত মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সমাগমের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র মতে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হাসান সরদার, আশফাকুর রহমান, চম্পক ঘোষ, রমজান, হিরক সরদার ও সাইফ জামান—যারা অবৈধভাবে নির্বাচিত এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, তারা এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দা ও দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঈদ পুনর্মিলনী আয়োজন সম্পর্কে তারা কিছুই জানেন না।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ব্যানারে আসতে না পারায় আয়োজকরা ঈদ পুনর্মিলনীর নামে মূলত দলীয় লোকসমাগম ঘটিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। ইতোমধ্যে বিএনপি-জামায়াত পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠেছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, এ অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়ে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিতে পারে। উল্লেখ্য, ২০০৮ সালের উপনির্বাচনের (নড়াইল-১) সময় আওয়ামী লীগ ক্যাডার হিরক সরদার স্বতন্ত্র প্রার্থী বাবু ধীরেন্দ্র নাথ সাহাকে মারধর করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

বাংলাদেশ এর আরও খবর

img

জঙ্গল সলিমপুরে কম্বাইন অপারেশন হবে: প্রেস সচিব

প্রকাশিত :  ১১:৫০, ২০ জানুয়ারী ২০২৬

সন্ত্রাসীদের হামলায় জঙ্গল সলিমপুরে র‌্যাবের উপসহকারী পরিচালক আবদুল মোতালেব নিহত হয়েছেন। এই ঘটনাকে অত্যন্ত জঘন্য বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সেখানে সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন অপারেশন চালাবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। 

প্রেস সচিব বলেন, জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য। এটার আমরা নিন্দা জানাই। পরবর্তীকালে এ জায়গায় আরও জোরদারভাবে অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এর সঙ্গে জড়িত ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, যারা এটায় ইন্ধন জুগিয়েছেন, আর যারা যুক্ত ছিলেন প্রত্যেককে গ্রেফতার করা হবে। ওখানে আশেপাশে লুট হওয়া যত অস্ত্র আছে, সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমেটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনও রকমের আনসার্টেনটি নেই, ইনশাআল্লাহ। নির্বাচন খুব ভালো হবে, ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ সবাই ভোটকেন্দ্রে আসবেন। আমরা আশা করছি, এটা রেকর্ড টার্ন আউট হবে— এটা আমরা আশা করছি। আমরা মনে করি, পরিস্থিতি যথেষ্ট ভালো। দুই-একটা আইসোলেটেড ঘটনা ঘটছে। বাট নির্বাচন খুব ভালো। আজকের পরে আর মাত্র ২২ দিন আছে। সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে। সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেট দিলাম। তারপরে বডি-ওন ক্যামেরার বিষয়েই হচ্ছে। কালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ৯ লাখ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তো আমরা আশাবাদী খুব ভালো ইলেকশন হবে। আর পলিটিক্যাল পার্টিগুলো অনেক কনস্ট্রাক্টিভ ডায়লগ করছেন। অনেক ধরনের কথাবার্তা বলছেন। যেগুলো নির্বাচনের জন্য ইতিবাচক।

প্রেস সচিব বলেন, ‘কিন্তু তারপর আমরা দেখছি— দুই-একজন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। আমরা তাদের অতীত জানি। তারা কী পরিমাণ দালালি করেছেন, এটা আমাদের খুব ভালোমতো জানা আছে। আমরা এটাতে অবাক হচ্ছি না। এনিওয়ান, এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। কিন্তু আমরা আবারও আপনাকে বলছি, নির্বাচন ১২ ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না এবং খুব সুন্দরভাবে হবে।


বাংলাদেশ এর আরও খবর