img

কাকে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

প্রকাশিত :  ১০:৫৩, ০৫ এপ্রিল ২০২৫

কাকে বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে সত্যিই বিয়ে করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাতে ফেসবুক প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা। 

তবে অভিনেতার বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্তদের মনে। 

পরে নিশ্চিত হওয়া যায়, নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করেছেন শামীম। যদিও শুরুর দিকে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি অভিনেতা।

তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।

বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় অভিনেতা শামীম হাসানকে। তার বিয়ে নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জনও ছিল বেশ। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। 

অভিনেতার এমন রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছে। তাই তো মন্তব্যঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও নাটকের দৃশ্য?


img

রিহানার বাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি, আটক এক নারী

প্রকাশিত :  ০৮:৩৯, ০৯ মার্চ ২০২৬

জনপ্রিয় মার্কিন পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় তিনি তার তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  আজ রোববার (৮ মার্চ) বিকেলে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে অবস্থিত রিহানার বাসভবনের বাইরে এ ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, বাড়ির বিপরীত পাশের সড়ক থেকে একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় রিহানা ও তার সন্তানরা বাড়ির ভেতরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সাদা রঙের টেসলা গাড়ি থেকে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়া হয়। তাদের দেওয়া তথ্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছ থেকেই এক সন্দেহভাজন তরুণীকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ওই গাড়িটি জব্দ করা হয়েছে এবং আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় রিহানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি এই বিশ্বখ্যাত পপতারকা।

পুলিশ বলছে, গুলিবর্ষণের পেছনে কী উদ্দেশ্য ছিল তা জানতে আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র : রয়টার্স