img

মান্নাত ছেড়ে কেন সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

প্রকাশিত :  ০৯:১৩, ০৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:০১, ০৮ এপ্রিল ২০২৫

মান্নাত ছেড়ে কেন সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্থায়ী বাড়ি ‘মান্নাত’ বিশ্বব্যাপী পরিচিত। ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া এই বাড়িটি নিয়ে মানুষের আবেগও কম নয়। শাহরুখের জন্মদিন, কিংবা যেকোনো উৎসবে- নায়ককে এক ঝলক দেখতে হাজারো ভক্ত জড়ো হয় মান্নাতের সামনে। 

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ। তাই হলো। সদ্যই সপরিবারে বাড়িটি ছাড়লেন শাহরুখ। উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। সঙ্গে মাস গেলে শাহরুখকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের ‘মান্নাত’ ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এর চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ।

জানা গেছে, শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপার্টমেন্টটির আয়তন ১০,৫০০ বর্গফুট, যেখানে মান্নাত ২৭,০০০ বর্গফুট।

এ খবর নজর এড়ায়নি পাপারাজ্জিদের। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ। প্রায় দু বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের।

আরও এক প্রতিবেদনের মতে, চারতলার ওই অ্যাপার্টমেন্টটির জন্য মাসে ২৪ লক্ষ রুপি গুনতে হবে শাহরুখকে। ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন। 

\'কিং\' ছবির প্রস্তুতি

img

সুহানাকে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ

প্রকাশিত :  ০৯:২১, ১০ ডিসেম্বর ২০২৫

শাহরুখকন্যা সুহানা খান বলিউড সিনেমা ‘কিং’ এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন । তাও আবার সুপারস্টার বাবা শাহরুখ খানের হাত ধরেই। ‘কিং’ এ বলিউড বাদশাহর সঙ্গে অভিনয় করছেন সুহানা। আর মেয়ের প্রথম সিনেমার প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখতে নারাজ শাহরুখ। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন, যেখানে নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই গোপন কথা ফাঁস করেন শাহরুখের দীর্ঘদিনের প্রিয় বন্ধু ও পরিচালক ফারাহ খান। 

মঙ্গলবার এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারাহ। সেখানেই তিনি জানান, কীভাবে বাবা শাহরুখ নিজের হাতে সুহানাকে অ্যাকশনের প্রশিক্ষণ দিচ্ছেন।

ফারাহ খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই মুহূর্তের মধ্যে সেই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গে কথা ওঠে।

অভিনেতার দিকে তাকিয়ে ফারাহ বলেন, ‘শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে, \'দ্য ব্যাড্স অফ বলিউড\'। আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে \'কিং\' ছবিতে দেখা যাবে।’

‘আমি জানি, তুমিই (শাহরুখ) তাকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।’ ফারাহর এই কথা শুনে শাহরুখের মুখে মৃদু হাসি দেখা যায় এবং তিনি মাথা নেড়ে সম্মতি জানান।

সুহানা খানের অভিনয় জীবন শুরু হয় ২০২৩ সালে মুক্তি পাওয়া \'দ্য আর্চিস\' ছবির মাধ্যমে। তবে সেই ছবিটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবার তাকে বড় পর্দায়, \'কিং\' ছবির মাধ্যমে অ্যাকশন মুডে দেখতে পাবেন দর্শক।