img

যুক্তরাজ্যের সর্বপ্রথম অনলাইন টিভি এলবি২৪ এর উদোগে ঈদ আড্ডা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:৩০, ১০ এপ্রিল ২০২৫

যুক্তরাজ্যের সর্বপ্রথম অনলাইন টিভি এলবি২৪ এর উদোগে ঈদ আড্ডা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের সর্বপ্রথম অনলাইন টিভি এলবি২৪ টিভির উদোগে ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত একটানা স্টুডিওতে ছিল এই প্রাণবন্ত আয়োজন। 

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির ফাউন্ডার ও এলবি২৪ এর হেড অব নিউজ মিছবাহ জামাল ও এলবি২৪ এর ডাইরেক্টর অপারেশন ও এক্সিকিউটিভ এডিটর শাহ রোকসানা হক তারিনের উদোগে ঈদ আড্ডা অনুষ্ঠানটিতে সবাইকে স্বাগত জানান এলবি২৪ টিভির ফাউন্ডার শাহ ইউসুফ। 

তারপর একে একে স্টুডিওতে বসে শিল্পী তামান্না ইকবালের সাথে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠেন \" ও মন রমজানের ঔ রোজার শেষে এলো খুশীর ঈদ।” ঈদ মোবারক ও এবারের ঈদ কিভাবে কাটালেন তার অনুভুতি ব্যাক্ত করেন সকলে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে মূলত সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও পরিবার উপস্থিত ছিলেন । তাদের মধ্যে সুদুর ইপ্সউইচ থেকে অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও স্পেকট্রাম বাংলা রেডিও ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মানিক মিয়া,  ও রেডিওর পেট্রন ও বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকের ট্রেজারার  প্রফেসর মিসবাহ কামাল, ইউকে বিএনপির সিনিয়র সহ সভাপতি তৈমুছ আলি, কমিউনিটি নেতা ওয়ারিস আলী, কাজী মুসিব এক্স ভিপি ইউনিভার্সিটি অব লন্ডন গ্রীনউইচসহ অনেকে।  এলবি২৪ এর মেম্বাররাই ঈদ অনুষ্ঠানে অংশ নেন।

ঈদ শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক ও লন্ডন বাংলার মানেজিং এডিটর ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল,  সাব এডিটর আকবর হোসেন, এলবি২৪ এর মানেজিং এডিটর মিজানুর রহমান, এলবি২৪ এর হোষ্ট এনআরবি ফাইনান্স আজিজুল হক কয়েস, হেড অব প্রোগ্রাম এনাম চৌধুরী, এইচ আর মানেজার জেনি ফিশার, হোষ্ট স্পোর্টস মুহি মিকদাদ, হোষ্ট এন্ড প্রডিউসার কবি হাফসা ইসলাম, হোষ্ট এন্ড প্রডিউসার শেখ রওশন আরা নিপা, এলবি২৪ এর ডাইরেক্টর অব অপারেশন এন্ড এক্সিকিউটিভ এডিটর শাহ রোকসানা হক তারিন, হোষ্ট রাবেয়া জামান জোস্না, হেড অব প্রডাকশন এস এম মাহমুদুল হক হৃদয়, নিউজ প্রেজেন্টার তামান্না ইকবাল,  ফটো জার্নালিস্ট এখলাছুর রহমান পাক্কু, নিউজ প্রেজেন্টার ফারিয়া প্রমুখ। 


কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর