img

জাসদ ইউরোপীয় ইউনিয়ন কমিটির তীব্র প্রতিবাদ

প্রকাশিত :  ১৭:৪১, ১৭ এপ্রিল ২০২৫

জাসদ ইউরোপীয় ইউনিয়ন কমিটির তীব্র প্রতিবাদ

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইউরোপীয় ইউনিয়ন কমিটির সভাপতি মতিউর রহমান মতিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রখ্যাত সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুকে চরম মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মদদপুষ্ট, ড. ইউনুসের নেতৃত্বাধীন তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের সাজানো এক সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইউরোপীয় ইউনিয়ন কমিটির সভাপতি মতিউর রহমান মতিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এক বিবৃতিতে বলেন,  বাংলাদেশের প্রখ্যাত সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুকে চরম মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মদদপুষ্ট, ড. ইউনুসের নেতৃত্বাধীন তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের সাজানো এক সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে।

আমরা মনে করি, এই মামলা শুধু জনাব ইনুর ব্যক্তিগত জীবনের উপর নির্যাতন নয় বরং এটি বাংলাদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাজনীতির উপর একটি গভীর আঘাত। এই রাজনৈতিক প্রতিহিংসার ট্রাইব্যুনালের নামে চলমান প্রহসনের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিশ্বব্যাপী মানবতাবাদী, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দল ও ব্যক্তি বিশেষের প্রতি আমাদের আহ্বান—এই অন্যায় ও স্বৈরাচারী অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হোন এবং সংহতি প্রকাশ করুন।

জাসদ ইউরোপীয় ইউনিয়ন কমিটি


কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর