img

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে ‘প্রতিবাদী কবিতা’ পাঠ

প্রকাশিত :  ১৫:২৭, ১৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে ‘প্রতিবাদী কবিতা’ পাঠ

সাহিত্যের ছোটোকাগজ \'স্রোত\' এর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে প্রতিবাদী কবিতা’ অনুষ্ঠিত হয়।  শুক্রবার (১১রা এপ্রিল) সন্ধ্যা ছয়টায় \'প্রতিবাদী কবিতা পাঠের অনুষ্ঠানে স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান এর সঞ্চালনায় প্রতিবাদী কবিতাপাঠ, গাজা ও রাফায় গণহত্যার বিরুদ্ধে স্বরচিত কবিতাপাঠ এবং আলোচনায় অংশ নেন আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি বদরুজ্জামান জামান, সংগীতশিল্পী কুমকুম সাইদা, কবি সোহেল আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম, পুঁথিকবি কাব্য কামরুল, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, সাহিত্যানুরাগী মোহাম্মদ আব্দুল হামিদ, কবি সেলিম আহমেদ , ঢাকা পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক নজমুল হক, সাদিকুর রহমান সুমন, উজ্জ্বল খান প্রমুখ। 

অনুষ্ঠানে পঠিত কবিতায় প্রতিবাদ, গাজার ধ্বংসযজ্ঞের চিত্র আর বিশ্বমোড়লদের আহবান ফুটে উঠেছে এভাবে-

\"বোমার আঘাতে ক্ষত বিক্ষত দেহ,

রক্তাক্ত আদম সন্তানদের দিকে চেয়ে আছে গাজার ধ্বংসযজ্ঞ,

বৃষ্টিহীন রক্তের স্রোতধারা দেখে কাঁদছে পাথরের পাহাড়।

শতাব্দীর নির্মমতা ঘাতকদের মুহুর্মুহু ছোড়া বোমার আঘাতে গাজায় বইছে কিয়ামত, 

কেউ দেখছে, কেউ না দেখার ভান করছে

আবার কেউ কেউ এগিয়ে দিচ্ছে ঘাতক মরণাস্ত্র ,

এভাবেই বাড়ছে রক্ত, লাশ আর ধ্বংস-উল্লাস।\"


আজ আমাদের ঘাড়ে এই রক্ত আর লাশের বোঝা, আমরা প্রতিবাদহীদ 

আমাদের পাপ আর দুষ্কর্মের ভার বহন করে চিৎকার করে কাঁদবে প্রজন্মের ভবিষ্যৎ।

যে কথা আজ এখনই আমাদের বলতেই হবে। ইসরায়েলের পরমাণু শক্তিতে বিপন্ন বিশ্বশান্তি। 

রক্তখেকো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের মুহূর্ত অতিক্রান্ত হলে বড় বেশি দেরি হয়ে যাবে।


গাজার ভয়ংকর গণহত্যা আর ধ্বংসের এমন কিয়ামতে দেখে

চরম নিস্তব্ধতা ভেঙে জেগে উঠার আহ্বান জানানো হচ্ছে মানুষ আর মানবতাকে 

আহ্বান জানানো হচ্ছে বিশ্ববিবেক বিশ্ব মোড়লদের । 

না হয় মানবতার এই চরম বিপন্নতায় আগামীর পৃথিবীতে মানুষ ফেরারি হয়ে যাবে।

গাজার নাম মুছে দেওয়ার ঘোষণা এ কোন হিংস্র অধিকার? 

আশ্রিত ভূখন্ডে যুগ-যুগান্তর চলছে এ কেমন হত্যাযজ্ঞ ধ্বংসলীলা? 

ঘৃণাহীন নিয়ন্ত্রণহীন দিব্যি বিশ্বমোড়ল এমন নিষ্ক্রিয়তায় আমাদের ঘৃণাস্তূপে 

জাগতিক পরাবাস্তব কাহিনী মাড়িয়ে চলছে নির্লজ্জ বেহায়ার দল।


আসুন, এই ভয়ংকর অপরাধের জবাবদিহি চাই আর বিপন্ন মানবতাকে উদ্ধারে 

আমরা মানুষ রক্তাক্ত প্রতিবাদে উজ্জীবিত হই।

ফিলিস্তিনি শিশুদের সুন্দর পৃথিবী আর সুন্দর ভবিষ্যতের জন্য।\"

কমিউনিটি এর আরও খবর

img

বিশ্বজুড়ে শিশুদের জীবন রক্ষাকারী অস্ত্রোপচারের সুযোগ করে দিচ্ছে এডিনবার্গের দাতব্য সংস্থা: ফয়ছল চৌধুরী এমবিই

প্রকাশিত :  ০৬:৪৭, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫৮, ১৫ মার্চ ২০২৬

স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই (MSP) স্কটিশ চ্যারিটি কিডস অপারেটিং রুম (KidsOR)-এর অগ্রণী কাজের ভূয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি তিনি সংস্থাটির এডিনবার্গের অফিস পরিদর্শন করেন এবং বিশ্বজুড়ে শিশুদের জন্য নিরাপদ অস্ত্রোপচারের সুযোগ তৈরিতে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানেন।

পরিদর্শনকালে জনাব চৌধুরী প্রজেক্ট ম্যানেজার ক্রিস্টিনা এ. রাইকোভস্কা এবং কিডসওআর (KidsOR) টিমের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি বিশ্বব্যাপী শিশুদের সার্জিক্যাল কেয়ারের জরুরি প্রয়োজনীয়তা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্কটল্যান্ড যে ভূমিকা পালন করছে সে সম্পর্কে আলোচনা করেন। বর্তমানে লক্ষ লক্ষ শিশু প্রয়োজনীয় সাধারণ অস্ত্রোপচারের সুযোগ পায় না, যার ফলে প্রতিরোধযোগ্য মৃত্যু বা আজীবন পঙ্গুত্বের শিকার হতে হচ্ছে।

২০১৮ সালে স্কটিশ সমাজসেবী গ্যারেথ এবং নিকোলা উড কর্তৃক প্রতিষ্ঠিত কিডসওআর (KidsOR) হলো বিশ্বের একমাত্র স্বাস্থ্যবিষয়ক দাতব্য সংস্থা যা একচেটিয়াভাবে শিশুদের অস্ত্রোপচারের জন্য কাজ করে। স্কটল্যান্ড ভিত্তিক এই সংস্থাটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে শিশু-বান্ধব অপারেশন থিয়েটার স্থাপন করে, স্থানীয় সার্জিক্যাল টিমকে প্রশিক্ষণ দেয় এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের সহায়তা করে, যাতে শিশুরা তাদের বাড়ির কাছেই নিরাপদ ও সঠিক সময়ে চিকিৎসা সেবা পেতে পারে।

এ পর্যন্ত কিডসওআর-এর কার্যক্রম ৩৮টি দেশে বিস্তৃত হয়েছে। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের হাসপাতালগুলোতে ১২৫টি বিশেষায়িত শিশু অপারেশন থিয়েটার স্থাপন করেছে তারা। এর মাধ্যমে ৭ লক্ষ ৮০ হাজারেরও বেশি অস্ত্রোপচারের সক্ষমতা তৈরি হয়েছে, যা না হলে এই শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসা পাওয়া কঠিন হতো। স্বতন্ত্র বিশ্লেষণে দেখা গেছে, এই দাতব্য সংস্থার কাজ ইতোমধ্যে লক্ষ লক্ষ বছরের পঙ্গুত্ব রোধ করেছে এবং অংশীদার দেশগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন পাউন্ডের অর্থনৈতিক সুবিধা তৈরি করেছে।

স্কটল্যান্ডে এডিনবার্গের অফিস এবং গ্লাসগো সদর দপ্তরের পাশাপাশি ডান্ডিতে কিডসওআর-এর একটি 'গ্লোবাল অপারেশন সেন্টার' রয়েছে। সেখানে বিশেষজ্ঞ দল বিদেশের হাসপাতালগুলোর জন্য অস্ত্রোপচারের সরঞ্জাম প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করে। এই নেপথ্য সুবিধাই নিশ্চিত করে যে, বিদেশে পাঠানো প্রতিটি অপারেটিং রুম ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে, যেখানে শিশুদের উপযোগী অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে শুরু করে ছোট রোগীদের ভয় কাটাতে রঙিন ও আশ্বস্ত করার মতো নকশাও অন্তর্ভুক্ত থাকে।

কিডসওআর-এর দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, যাতে এক সময় বাহ্যিক সাহায্যের আর প্রয়োজন না পড়ে। তারা চায় প্রতিটি দেশের নিজস্ব অবকাঠামো এবং বিশেষজ্ঞ থাকুক যাতে তারা নিজেরাই নিজেদের শিশুদের যত্ন নিতে পারে। স্বল্পমেয়াদী সফরের পরিবর্তে, এই সংস্থাটি স্থায়ী অপারেটিং রুম তৈরি এবং স্কলারশিপ ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সার্জনদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেয়।

ফয়ছল চৌধুরী এমএসপি বলেন, "কিডস অপারেটিং রুম পরিদর্শন করা এবং বিশ্বজুড়ে এই স্কটিশ দাতব্য সংস্থার অবিশ্বাস্য প্রভাব স্বচক্ষে দেখাটা ছিল অনুপ্রেরণাদায়ক। শুধুমাত্র কোথায় জন্ম নিয়েছে, সেই কারণে কোনো শিশুর জীবন রক্ষাকারী অস্ত্রোপচার থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। তাদের কাজ প্রমাণ করে যে স্কটল্যান্ডের দক্ষতা এবং প্রতিশ্রুতি কীভাবে শিশুদের বেড়ে উঠতে, বিকশিত হতে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করছে।"


কমিউনিটি এর আরও খবর