img

লন্ডন স্পোর্টিফের বর্ণাঢ্য অ্যাওয়ার্ড সম্পন্ন

প্রকাশিত :  ১০:৪৮, ২২ এপ্রিল ২০২৫

লন্ডন স্পোর্টিফের বর্ণাঢ্য অ্যাওয়ার্ড সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো লন্ডন স্পোর্টিফের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অ্যাওয়ার্ডস । গত ২০ এপ্রিল রোববার , ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সকলস্তরের খেলোয়ার ছাড়াও যোগদেন বিভিন্ন বারা কাউন্সিলের স্পিকার, কাউন্সিলার, কমিউনিটি ব্যক্তিত্ব ও ক্রীড়া অনুরাগীরা।

অনুষ্ঠানে অংশ নিয়ে সুধীজনরা বলেন, অত্যন্ত কম সময়ের ব্যবধানে লন্ডন স্পোর্টিফ খেলাধুলার ক্ষেত্রে যেভাবে এগিয়ে গেছে, তা সত্যিই অভাবনীয়। কমিউনিটির বর্তমান বাস্তবতায় তরুনদের এই পথে নিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং। তার পরও লন্ডন স্পোর্টিফ এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করতে পেরেছে। কমিউনিটির সকলের উচিত এই ক্লাবটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

হাফিজ শাকির আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাংবাদিক ইব্রাহিম খলিল। তিনি এসময় ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন ভাইস প্রেসিডেন্ট ঈসা জাকির খলিল, সেক্রেটারী মুহিবুল আলম, ট্রেজারার আতিকুর রহমান, ক্লাব ম্যানেজার মুহি মিকদাদ, ইভেন্ট সেক্রেটারি ফরহাদ উদ্দিন, স্পোর্টস ডেভেলপমেন্ট সেক্রেটারী কালিম উদ্দিন, ক্নাব কো অর্ডিনেটর রেজাউল কবির ও কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ। 

ক্লাবের গত ১ বছরের কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন সেক্রেটারি মুহিবুল আলম। 

কমিউনিটি এক্টিভিস্ট মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় পরবর্তীতে শুরু হয় অ্যাওয়ার্ড পর্ব। এবার ক্রিকেট, ফুটবল ও বেডমিন্টন মিলিয়ে প্রায় ৪৫টিরও বেশী এওয়ার্ড তুলে দেওয়া হয় খেলোয়ার ও কর্মকর্তাদের হাতে। খেলোয়ারদের হাতে সাফল্যের স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথি টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব‍্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক বাংলাদেশ করেসপন্ডেন্ট আকবর হোসেন, এস্পায়ার পার্টির চেয়ারম্যান ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের লিড মেম্বার কাউন্সিলার আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর ফারুক আহমেদ, নিউহ্যামের কাউন্সিলর সাবিয়া কামালী, 

ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সাবেক কমিউনিটি এফেয়ার্স ডাইরেক্টর ড. জাকির খান, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রেডব্রিজের সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর, এলবি২৪ এর ফাউন্ডার শাহ ইউসুফ, ক্যাপিটাল কিডস ক্রিকেটের শহিদুল আলম রতনসহ আরো অনেকে। 

অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় শেফ অনলাইন ও আরটা এওয়ার্ডের ফাউন্ডার মুহাম্মদ সালিক মুনিমকে। অনুষ্ঠানে ক্লাবের গত এক বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর