img

ব্রিটেনের ওয়েলসের কার্ডিফে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন,

প্রকাশিত :  ০৬:০৯, ২৩ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:২৩, ২৩ এপ্রিল ২০২৫

ব্রিটেনের ওয়েলসের কার্ডিফে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন,

"বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় নব প্রজন্মের সামনে তুলে ধরা এবং কমিউনিটির বন্ডিংকে আরও স্ট্রং করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত হয়ে গেলো বাঙালির প্রাণের উৎসব বর্ণাঢ্য “বাংলার মেলা”। 

পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালির উৎসব। এটি জাতীয় ঐক্য, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রতীক বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে গত ২১শে এপ্রিল দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শহর থেকে আগত  প্রবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। মেলায় স্টলগুলোর মধ্যে ছিলো দেশি খাবার, কাপড়, আসবাবপত্রসহ বিভিন্ন দেশের খাবার ও পণ্যের সমাহার। নানান সংগঠন ও প্রতিষ্ঠানের স্টলগুলো ছিল বেশ আকর্ষণীয়। প্রতিটি স্টল সাজানো হয় দেশীয় সাজে। উৎসব ঘিরে নানান ধরনের পিঠাপুলি, দেশীয় আসবাবপত্র দিয়ে সাজানো ছিল দেশীয় স্টলগুলো। 

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর, বাংলার মেলার মূল আয়োজক বিশিষ্ট সাংবাদিক রাকিব খান ও যুব সংগঠক ইমরান উদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রাম এর শুরুতেই ফিতা কেটে বাংলার মেলার শুভ উদ্বোধন ঘোষণা  করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ, সাংবাদিক ও লেখক সাঈম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের  সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড.বাবলিন মল্লিক, প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার আলী আহমেদ, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ্, বিকিটি লিমিটেড এর  ডিরেক্টর নাজমুল হোসেইন, ডিরেক্টর সামিউল ইসলাম, ওয়েলস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন এর সভাপতি তাহমিনা খান, কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক জেসমিন জাহেদ, ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর সেলিম আহমদ, ইউসুফ খান জিমি, আবুল কালাম মুমিন, মুজিবুর রহমান মুজিব, সৈয়দ ইকবাল আহমেদ, বদরুল হক মনসুর, ইব্রাহীম শোভন, ফয়সল আহমেদ, সাব্বির হোসেন, মাহবুব রহমান, সাজেল আহমেদ, রিপন মিয়া, কামাল আহমদ,ও জাভেদ আহমেদ বক্তব্য রাখেন। 

বাংলার মেলার মূল আয়োজক সাংবাদিক রাকিব খান  বাংলার মেলায় আগত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা দারুণভাবে উপভোগ করেন পুরো আয়োজনটি বলে উল্লেখ করে তিনি বর্ষবরণের আয়োজনকে সকলের সহযোগিতায় সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সবাই  ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। 

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স  কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ সকল অতিথি বক্তারা এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান বিকিটি লিমিটেড ও হোডেক লিমিটেড, এবং ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় ঐক্য, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রতীক “বাংলা মেলা” আর ও বড় পরিসরে প্রতিবছর  আয়োজনের জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য যে, পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরাসহ দেশ-বিদেশে বসবাসরত প্রত্যেকটি বাঙালি নববর্ষ হিসেবে পালন করে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন প্রাণের উৎসব। বাঙালি এই প্রাণের উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে আবহমান বাংলার কৃষি। গ্রামীণ মেলাগুলো পরিণত হয় উৎসবে। এই উৎসবের রং একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে বাঙালি জাতিকে এগিয়ে নিয়েছে বারবার। দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। পুরাতনকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানানোর উৎসবকেই নববর্ষ হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। নতুনের প্রতি সব সময়ই মানুষের থাকে বিশেষ আগ্রহ ও উদ্দীপনা। নতুনের মধ্যে সব সময়ই নিহিত থাকে অমিত সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপায়ন করার সুযোগ করে দিতে আসে নতুন বছর। একটি জাতির সংস্কৃতি সেই জাতির নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, বিশ্বাস, আচার-অনুষ্ঠান, ধ্যান-ধারণা ইত্যাদি সামগ্রিক পরিচয় স্পষ্টভাবে ধারণ করে রাখে এবং তা বিশ্ব দরবারে সেই জাতির আত্মপরিচয়কে উঁচুতে তুলে ধরার কাজটিই করে থাকে। মূলত, সংস্কৃতি হচ্ছে একটি জাতির দর্পণ আর সংস্কৃতির বহুবিধ উপাদানের মধ্যে নববর্ষও অন্যতম একটি। 


কমিউনিটি এর আরও খবর

img

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মাগফেরাত কামনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের দোয়া মাহফিল

প্রকাশিত :  ১৬:২৬, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সদ্য প্রয়াত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব‍্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন-বাংলা প্রেসক্লাবের আয়োজনে গত ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ-জাতির কল‍্যান কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক। দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন ও কর্মের উপর আলোকপাতের পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সুহানুভূতি জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী।

দোয়া মাহফিল সফল করার জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের।

সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, নির্বাহী সদস‍্য মোঃ এনামুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রহমত আলী, আবদুল মুনিম জাহেদি ক্যারল, আবদুল করিম গনি, মাহবুব রহমান, শামসুল তালুকদার, আবদুল কাইয়ুম, রেজাউল করিম মৃধা। আরো উপস্হিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, আফজাল হোসাইন, শওকত মাহমুদ টিপু, হাসনাত চৌধুরী, খালেদ মাসুদ রনি, হাবিবুর রহমান হাবিব, মাহবুব আলী খানসুর, আসাদু্জ্জামান শুভ, সুয়েজ মিয়া, ফজলু মিয়াসহ প্রমুখ ।

এ সময় বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেসক্লাবের অনেক সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ায় শরিক হোন।

উল্লেখ্য, মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি বাংলাদেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তিনি ৪ই ফেব্রুয়ারি বুধবার মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কমিউনিটি এর আরও খবর