img

বিয়ের আগেই তৃতীয় সন্তানের মা হলেন শ্রীলীলা!

প্রকাশিত :  ০৮:১৫, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

বিয়ের আগেই তৃতীয় সন্তানের মা হলেন শ্রীলীলা!

যার শরীরী আবেদনে মজেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, ২৩ বছর বয়সি সেই শ্রীলীলা আবারও সুখবর দিয়েছেন তার ভক্তদের। তৃতীয়বারের মতো সন্তান দত্তক নিলেন অবিবাহিত এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে এমনটা নিজেই জানিয়েছেন ‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী এই অভিনেত্রী।

‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা বেশ দাপটের সঙ্গে কাজ করে চলছেন বলিউডেও। সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা কার্তিকের সঙ্গে। এরই মধ্যে তৃতীয় সন্তানের খবর সামনে এলো শোবিজ পাড়ায়।

শ্রীলীলা লেখেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান শ্রীলীলা। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার।

মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। তবে এই কন্যা স্বাভাবিক না বিশেষ ক্ষমতাসম্পন্ন তা জানা যায়নি।

 শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্য রকম। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার জন্ম হয়। অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন তখন তার নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।


img

সোনালী যুগের অভিনেতা জাভেদ আর নেই

প্রকাশিত :  ০৭:০২, ২১ জানুয়ারী ২০২৬

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। 

আজ  বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে অভিনেতা জাভেদের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। 
\r\nসবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন। 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

১৯৬৪ সালে উর্দু ছবি \'নয়ি জিন্দেগি\' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে \'পায়েল\' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
\r\n 
\r\nএছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
\r\n 
\r\nজাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে  চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।