img

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

প্রকাশিত :  ০৯:১৯, ৩০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।সে উদ্দেশ্যে আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। 

আজ  বুধবার (৩০ এপ্রিল) পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূল সফরসূচিতে দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা মাথায় রেখে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে। তার বদলে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়েছে।

ফয়সালাবাদ ও লাহোরে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে রাত নয়টায়।

টাইগাররা পাকিস্তানে পৌঁছাবে ২১ মে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:

তারিখ    সময়    ভেন্যু

২৫ মে    রাত ৯টা    ফয়সালাবাদ

২৭ মে    রাত ৯টা    ফয়সালাবাদ

৩০ মে    রাত ৯টা    লাহোর

১ জুন    রাত ৯টা    লাহোর

৩ জুন    রাত ৯টা    লাহোর

পাকিস্তানে সবশেষ সফর বাংলাদেশের জন্য ছিল অর্জনের মালায় গাঁথা। গত বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

টি-টোয়েন্টির পরিসংখ্যানে অবশ্য সাফল্যের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। দুই দলের ১৯ বারের দেখায় তাদের ১৬টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আসিফ নজরুল

প্রকাশিত :  ১২:৪৪, ১২ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:০২, ১২ জানুয়ারী ২০২৬

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের জন্য তিনটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। বিস্ময়করভাবে, ওই ঝুঁকিগুলোর একটির সঙ্গে বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির এমন যুক্তি উদ্ভট ও অযৌক্তিক। দলের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ার মতো প্রত্যাশা অবাস্তব। 

তিনি বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসা। নির্বাচন যতো এগিয়ে আসবে ততো দলের নিরাপত্তাঝুঁকি বাড়বে।’   

আইসিসির দেখানো তিনটি কারণকেই অবাস্তব আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না। আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’

ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করবে, ‘ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। গত ১৬ মাস অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত। 

ক্রীড়া উপদেষ্টা বলেন, 'ক্রিকেটের ওপর কারও মনোপলি থাকা উচিত না। আইসিসি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হলে ভারতের কথায় ওঠবস না করে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা নতি স্বীকার করবো না। যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নেই। তারা যখন বলে মুস্তাফিজকে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই।’