img

আজমিরীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে আটক ১

প্রকাশিত :  ০৬:৫১, ০৪ মে ২০২৫

আজমিরীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে আটক ১

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় মানিক মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (২ মে)  দুপুরে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া পৌরসভার আজিমনগর লম্বাহাটির নতুন বাড়ি এলাকার  বাসিন্দা মৃত বুইদ্ধা মিয়ার পুত্র।  

পুলিশ ও মামলা  সুত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মাতৃহীন শিশুর বুদ্ধি প্রতিবন্ধী পিতা ঘরে না থাকার সুযোগে মানিক মিয়া তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। ঘরে ফেরার পর বিষয়টি আঁচ করতে পারেনি বুদ্ধি প্রতিবন্ধী পিতা।

বেশ কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করে।  

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরপরই আমরা অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করি। 

সিলেটের খবর এর আরও খবর

img

মালদ্বীপে হৃদরোগে মৌলভীবাজারের দুইজনের মৃত্যু

প্রকাশিত :  ০৯:১২, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১৭, ১০ ডিসেম্বর ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দুজনেরই বাড়ি মৌলভীবাজার। তারা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।

মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিলেটের খবর এর আরও খবর