img

কোহলিকে মানুষ মনে হয় না, খোঁচা ভারতীয় গায়কের

প্রকাশিত :  ০৮:৩০, ০৬ মে ২০২৫

কোহলিকে মানুষ মনে হয় না, খোঁচা ভারতীয় গায়কের

বিরাট কোহলি আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০৫ রান করা ভারতীয় কিংবদন্তি মাঠের বাইরেও আলোচনা-সমালোচনায় রয়েছেন। আর তা হচ্ছে অভিনেত্রী ও ইনফ্লুয়েঞ্জার অবনীত কৌরের আবেদনময়ী ছবিতে লাইন দেওয়ার কারণে।

যদিও পরে ব্যাখ্যা দিয়েছেন কোহলি।

তাতেও সমালোচনা পুরোপুরি থামেনি। অবশ্য কিছুটা কমেছে। তবে বিষয়টা যখন শেষ হওয়ার পথে তখনই ‘রানমেশিন’ খ্যাত ব্যাটারকে খোঁচা মারলেন ভারতীয় গায়ক রাহুল বৈদ্য। ভারতের সাবেক অধিনায়ককে ‘মানুষ’ মনে করেন না তিনি।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় এমনটিই বলেছেন রাহুল। সঙ্গে তাকে ব্লকড দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। ভারতীয় গায়ক বলেছেন, ‘কিছু কারণে বিরাট কোহলি আমাকে ব্লকড দিয়েছিল। কারণগুলো সম্পর্কে আমি জানতাম না।

এক সময় তার ভক্ত ছিলাম। আমি এখনো তার ক্রিকেটের ভক্ত। তবে তাকে মানুষ হিসেবে মনে করি না।’

কোহলি কয়েক দিন আগে অবনীত কৌরের ফ্যানপেজের ছবিতে লাইক দেওয়ার ব্যাখ্যা সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘বিষয়টা পরিস্কার করছি যে, যখন আমার ফোনের ফিড মুছে দিচ্ছিলাম তখন অ্যালগারিদম ভুলবশত হয়তো এক ইন্টারঅ্যাকশন দিয়েছে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না।

অনুরোধ করছি এ নিয়ে যেন অপ্রয়োজনীয় আলোচনা না হয়।’

কোহলির এই ব্যাখ্যা নিয়ে বিদ্রুপ করেছেন রাহুল। ইন্ডিয়ান আইডল ও বিগ বসে অংশ নেওয়া গায়ক বলেছেন, ‘সবাইকে বলতে চাই ভুল করে অ্যালগারিদম ছবিগুলোতে লাইক দিয়েছে। আমি এই কাজ করিনি। তাই মেয়েরা অনুরোধ করছি এটা কেউ প্রচার করবেন না। আমার ভুল ছিল না। এটা ইনস্টাগ্রামের ভুল ছিল। ওকে।’

তাকে কোহলি ব্লকড দেননি ইনস্টাগ্রাম দিয়েছে বলেও মজা করেছেন রাহুল। এই গায়ক বলেছেন, ‘‘বন্ধুরা আপনারা জানেন, কোহলি আমাকে ব্লকড দিয়েছে। তবে আমার মনে হয় কোহলি দেননি, ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ভুল ছিল। ইনস্টাগ্রাম অ্যালগারিদম কোহলিকে বলেছে, ‘আমি রাহুলকে ব্লক করছি তোমার পক্ষ হয়ে। ওকে? স্যালুটের সঙ্গে বন্ধ করে দিয়েছে।’’

এমনটা বলায় কোহলির ভক্ত-সমর্থকরা তাকে সামাজিক মাধ্যমে আক্রমণ করছে বলে জানিয়েছেন রাহুল। শুধু তাকেই না, তার পরিবারকেও করা হচ্ছে। এ নিয়ে বলতে গিয়ে কোহলিকে ‘জোকার’ সম্বোধন করে তিনি বলেছেন, ‘কোহলির থেকে তার ভক্তরা বড় জোকার। আমাকে গালি দিচ্ছে ঠিক আছে। কিন্তু আমার স্ত্রী ও বোনকেও গালি দিচ্ছে কেন? তাদের তো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই আমি সঠিক ছিলাম। এ কারণেই কোহলির জোকাররা এমনটা করছে। অপদার্থ জোকার।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

বাংলাদেশের স্থলাভিষিক্তকরণ

img

স্কটল্যান্ডের সাথে যোগাযোগই করেনি আইসিসি!

প্রকাশিত :  ০৬:০৫, ২০ জানুয়ারী ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও অনিশ্চয়তা কাটেনি বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। এই অবস্থায় বাংলাদেশ সরে দাঁড়ালে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে—এমন আলোচনা জোরালো হলেও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ঘটনার সূত্রপাত বিশ্বকাপে ভারতের মুম্বাই ও কলকাতায় ম্যাচ খেলতে নিরাপত্তা–শঙ্কা দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানোর পর। তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া কিংবা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দেয়। তবে আইসিসি দুটো প্রস্তাবই কার্যত নাকচ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এর মধ্যেই জল্পনা তৈরি হয়—বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বিশ্বকাপে তাদের জায়গায় সুযোগ পাবে স্কটল্যান্ড, যারা র‍্যাঙ্কিংয়ে বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। কিন্তু বিবিসির তথ্যানুযায়ী, আইসিসি এখনো স্কটল্যান্ডের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি; আর ক্রিকেট স্কটল্যান্ডও বিসিবির চলমান পরিস্থিতির প্রতি সম্মান দেখিয়ে নিজ থেকে যোগাযোগ করতে চায়নি।

স্কটল্যান্ড গত বছর ইউরোপীয় বাছাইপর্বে চতুর্থ হয়ে বিশ্বকাপের জায়গা অল্পের জন্য হারায়—নেদারল্যান্ডস ও ইতালি সরাসরি কোটা পায়। বর্তমানে স্কটিশ দল নামিবিয়া ও ওমানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে আছে।

স্কটল্যান্ডের সাথে যোগাযোগই করেনি আইসিসি! 

আইসিসি কীভাবে বিকল্প দল বাছবে—এ নিয়েও স্পষ্টতা নেই। ২০০৯ সালে জিম্বাবুয়ে রাজনৈতিক কারণে সরে গেলে ‘পরবর্তী সেরা দল’ হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছিল। তবে ২০২৪ সাল থেকে বিশ্বকাপ ২০ দলের হওয়ায় আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে যোগ্যতা নির্ধারিত হচ্ছে।

ফলে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে—স্কটল্যান্ড আদৌ ডাক পাবে কি না। বিশ্বকাপ শুরুর আগে এই ইস্যু এখন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে আলোচিত সংকটে পরিণত হয়েছে।


খেলাধূলা এর আরও খবর