img

চাহালের চ্যাপ্টার ক্লোজড, রাজকুমারে মুগ্ধ ধনশ্রী!

প্রকাশিত :  ০৬:৪১, ০৮ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৩৫, ০৮ মে ২০২৫

চাহালের চ্যাপ্টার ক্লোজড, রাজকুমারে মুগ্ধ ধনশ্রী!
মাত্র কিছু মাস আগেই খাতায় কলমে যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। বিয়ের মাত্র ৫ বছরেই ডিভোর্স হয় ধনশ্রী এবং চাহালের। বর্তমানে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আরজে মাহভাশের প্রেমের জল্পনা শোনা যাচ্ছে। অন্যদিকে এদিন রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন ধনশ্রী। কী ব্যাপার?

কী ঘটেছে?
এদিন ধনশ্রী যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি লাল রঙের ব্রালেট পরে তিনি বসে আছেন রাজকুমার রাওয়ের কোলে। মোহময়ী দৃষ্টিতে তাকিয়ে আছেন তাঁর দিকে। অভিনেতাও অবাক চোখে তাকিয়ে তাঁর দিকে। ভাবছেন কী ঘটেছে? আসলে এই সবটাই তাঁদের আসন্ন ছবি ভুল চুক মাফের একটি আইটেম সংয়ের ঝলক।

ভুল চুক মাফ ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন। তাঁর ব্যাচেলর পার্টিতে থাকবে এই আইটেম সং যেখানে নাচ করতে দেখা যাবে ধনশ্রী ভার্মাকে। সকলেই জানেন ধনশ্রী চিকিৎসকের পাশাপাশি একজন নৃত্যশিল্পীও বটে। আর তাঁর এই গুণের হাত ধরেই প্রাক্তন চাহালের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল।

এদিন কেবল এই ছবি নয়, আরও বেশ কিছু ছবি পোস্ট করেন ধনশ্রী। সেখানে এই আইটেম সংয়ের শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত দেখা যাচ্ছে। এই আইটেম সংয়ে ধনশ্রীকে লাল ব্রালেট এবং থাই স্লিট স্কার্টে দেখা যাবে। এদিন এই ছবিগুলো পোস্ট করে ধনশ্রী লেখেন, 'রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামী ৯ মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হবে।'
img

সোনালী যুগের অভিনেতা জাভেদ আর নেই

প্রকাশিত :  ০৭:০২, ২১ জানুয়ারী ২০২৬

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে আজ মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। 

আজ  বুধবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে অভিনেতা জাভেদের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। 
\r\nসবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন। 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

১৯৬৪ সালে উর্দু ছবি \'নয়ি জিন্দেগি\' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে \'পায়েল\' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
\r\n 
\r\nএছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
\r\n 
\r\nজাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে  চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।