img

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর কর্মী সমাবেশ রবিবার: সফলের আহবান

প্রকাশিত :  ১৮:৪৮, ০৯ মে ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর কর্মী সমাবেশ রবিবার: সফলের আহবান

আগামী ১১ মে ২৫ইং, রবিবার বিকেল ৬,৩০ মিনিট পূর্ব লন্ডনের ফোর্ডস্কোয়ার কনফারেন্স হলে কর্মী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা।এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

কর্মী সমাবেশকে সফল করতে সংগঠনের সকল জনশক্তিদের প্রতি আহবান জানিয়েছেন লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন। 


কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর