img

সাংবাদিক, কবি, লেখক,সৌমিত্র দেব টিটুর মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবারের শোক প্রকাশ;

প্রকাশিত :  ১৮:৪৮, ০৯ মে ২০২৫

সাংবাদিক, কবি, লেখক,সৌমিত্র দেব টিটুর মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবারের শোক প্রকাশ;

ঢাকাস্থ জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশনের  প্রতিষ্ঠাকালিন সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট গবেষক, রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি, আশির দশকের শক্তিমান কবি সৌমিত্র দেব টিটুর মৃত্যুতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, ও কালচারাল ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যান্য ডিরেক্টরবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুম এর আত্বার চির শান্তি কামনা করেন।

মৌলভীবাজার তথা বাংলাদেশের সাংস্কৃতিক ও সাহিত্যিক অংগনে এই নামটি চির স্বরনীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক কমিউনিটি ব্যাক্তিত্ব  মোহাম্মদ মকিস মনসুর বলেন,আমার আত্মার আত্মীয়, একজন সচেতন মানবিক মানুষ, সৌমিত্র দেব   কবি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ছাড়া ও আপাদমস্তক একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। আর দেখা যাবে না টিটুকে কাঁধে চটের ব্যাগ নিয়ে হাতে বই নিয়ে হাটতে, কিংবা ম্যানেজার স্টলে বসে একটু আড্ডা দিতে, বা তার সাথীদের নিয়ে মাঠে বসে গল্প করতে, মাঝে মাঝে শিল্পকলা একাডেমীতে যাওয়া। তবুও কবির ভাষায় বলতে হয় \" আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দিবো না ভুলিতে।\" 

গত ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্ত্রী পলা দেব ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কবির নিথর দেহ জন্মশহর মৌলভীবাজার নিয়ে আসা হলে মৌলভীবাজার জেলায় এক শোকের ছায়া নেমে আসে। অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ব সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মরদেহ রাখা হলে কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার লোকজন শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রিয় সহকর্মীর অকাল প্রয়াণে ‘রেডটাইমস্’ পরিবার গভীর শোকাহত এবং তাঁহার পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুর শ্বশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কবি সৌমিত্র দেব টিটু মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন তিনি। সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেব টিটু এর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০০৯ সাল থেকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার প্রতিষ্ঠাকালিন সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র আজীবন সদস্য, লীলা নাগ স্মৃতি পরিষদের (সদ্য সাবেক কমিটি) সহ-সভাপতি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা এর দায়িত্ব পালন করেছেন।সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব টিটু নিয়মিত কবিতা, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ লিখতেন। কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। তাঁর একাধিক বই উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচনা ও সম্পাদনায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টিরও বেশি।

বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত এই কবি ‘শময়িতাদের বাড়ি’ সহ বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি লোকসাহিত্য গবেষণায়ও বিশেষ খ্যাতি অর্জন করেন ‘মরমী কবি হাছন রাজা ও তার জীবন দর্শন’ বইটির জন্য। সু-সাহিত্যিক পন্ডিত সৈয়দ মুজতবা আলীকে নিয়ে রয়েছে তার একাধিক প্রকাশনা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি।কবিতা রচনায় অবদানের জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি থেকেও তাঁকে সম্মাননা প্রদান করা হয়।চলচ্চিত্রেও তাঁর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণীজন ‘ডাকঘর’ চলচ্চিত্রেও অভিনয় করেন।সৌমিত্র দেব টিটু কবি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ছাড়াও আপাদমস্তক একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। 

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে তিনি নির্বাচন করেন।


কমিউনিটি এর আরও খবর

img

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:১৮, ২০ জানুয়ারী ২০২৬

শাহেদ রাহমান সভাপতি ও আব্দুল বাছির সেক্রেটারি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির।

রবিরার (১৮ জানুয়ারি) বিকেলে পূর্বলন্ডনে অনুষ্ঠিত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক, অধ্যাপক সাজিদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় এজিএম ২০২৫ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ। ইউকেবিআরইউ সদস্যদের উপস্থিতিতে নির্বাচন ২০২৬ ভোট গ্রহণ সুষ্টুভাবে সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে সকল সদস্যদের উপস্থিতিতে ভোট গনণা করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন কমিশনের সদস্য বৃন্দ।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৬ খ্রিস্টাব্দ উপলক্ষ্যে গ্রেইট ব্রিটেনের পূর্ব লন্ডনের একটি হলে সাংবাদিক ও সুধীসমাজের ব্যক্তিত্বদের উপস্থিতি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছিল।

উল্লেখ্য ৫ জুলাই ২০১৭ খ্রিস্টাব্দে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম বারের মতো সরাসরি ভোটের মাধ্যমে ইসিকমিটি গঠন প্রথা শুরু হলো।

ইসিকমিটি ২০২৬ নির্বাচনে বিজয়ী হলেন যারা-বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। জেনারেল সেক্রেটারী পদে লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদা, (তার প্রাপ্ত ভোট ৪৯ )।

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভাটির কণ্ঠের সম্পাদক ও সুনামগন্জ বার্তার রিপোর্টার ইমদাদুন খানম (তার প্রাপ্ত ভোট ৩০ ) ও বিশ্বাংলা নিউজে২৪ এর চেয়ার সাহেদা রহমান (তার প্রাপ্ত ভোট ২৬)।

এসিসটেন্ট সেক্রেটারী পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হয়েছেন এনআরবি ইউকে চ্যানেলের এডিটর ও হবিগন্জ এক্সপ্রেসের সম্পাদক  এ রহমান অলি (প্রাপ্ত ভোট ৫৪) ও রেড টাইমস এর আসমা মতিন, (প্রাপ্ত ৩৯)।

অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী পদে বিজয়ী হয়েছেন —

বাংলা ভিউ এর রিপোর্টার জান্নাতুল ফেরদৌস ডলি (প্রাপ্ত ভোট ৩১) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন-

লন্ডন বাংলা পোস্টের সম্পাদক ও ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের রিপোর্টার মিসবাউল হক (প্রাপ্ত ভোট ২৪)।

অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ট্রেজারার পদে জগন্নাথপুর টাইমস বার্তা সম্পাদক ও ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট ট্রেজারার আনোয়ারুল হক শাহিন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী ডায়াল সিলেটের সম্পাদক ও প্রকাশক সুহেল আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলেটিজ পদে  বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার, ইসি মেম্বার নির্বাচিত হন ৩ জন – সত্যবাণীর কন্টিবিউটিং এডিটর ডক্টর আনসার আহমদ উল্লাহ, জে টাইমস টিভির অধ্যাপক মো. সাজিদুর রহমান ও ইকরাবাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু।

উল্লেখ্য ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬ খ্রিস্টাব্দের ইসি কমিটির এই নির্বাচন ১৫টি পদের বিপরীতে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ২১ জন সদস্য।

রবিবার বিকেলে আনন্দঘন পরিবেশে ইলেকশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ও বাংলা মিরর নিউজের বিশেষ প্রতিনিধি, ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান বলেন- প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের ঐক্য, অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের নিয়ে সকলের প্রচেষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদপ্রেরণের লক্ষ্যে গ্রেটব্রিটেনে সুন্দর, শান্তিময় সমাজ বিনির্মাণে সাধ্যমত অগ্রণী ভূমিকা পালন করবো।

তিনি আরো বলেন, সংবাদপত্রে যারা কাজ করেন প্রিয় সংবাদকর্মী ভাই-বোনেরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এবং হচ্ছেন। এটি বিশ্বব্যাপী হচ্ছে, যা অবশ্যই নিন্দনীয়। বিশেষ করে বাংলাদেশে যে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন তার তীব্র নিন্দা জানাই।

সংবাদপত্র যে প্রকৃত পক্ষে ‘ফোর্থ স্টেট’ এ ধারণাটিও মূলত শতাব্দী পুরনো। এটি নতুন নয়। চলমান জীবনে সংবাদপত্রের গুরুত্ব অপরিহার্য। সংবাদপত্র পৃথিবীকে মানুষের মুঠোর মধ্যে দিয়েছে। স্বাধীনতা-স্বার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, মানবাধিকার উন্নয়নে ও নাগরিক অধিকার সংরক্ষণে, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সাংবাদিক এবং সংবাদপত্রের ভূমিকা সবচেয়ে বেশি।

কমিউনিটি এর আরও খবর