img

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

প্রকাশিত :  ১৩:৩৭, ১৪ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:৪১, ১৪ মে ২০২৫

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

শেষ মুহূর্তে চলতি আইপিএলে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে স্কোয়াডে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। যদিও নিলাম থেকে টাইগার পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কেউ। মূলত, ভারত-পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ মুস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ফলে চলতি ২০২৫ আইপিএলের বাকি অংশে দিল্লির জার্সিতে মাঠে দেখা যাবে ‘দ্য ফিজ’কে। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী, পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।

৬ কোটি রুপিতে দল পেয়ে বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজই এখন সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাজারদরে তা চার কোটি টাকার কাছাকাছি ছিল।

আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশ। দিল্লি ১১ ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করে টেবিলের ৫ নম্বরে আছে। সুযোগ আছে শেষ চারে জায়গা করে নেওয়ার। প্লে অফের আগে এখনও ৪টি ম্যাচ খেলার সুযোগ আছে মুস্তাফিজের দলের।

আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন ১০৬ ম্যাচ, নিয়েছেন ১৩২টি উইকেট।

২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ ২০২৪ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এবার আবারও দিল্লির হয়ে মাঠে নামছেন তিনি।


img

বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৬:৩৪, ০৬ ডিসেম্বর ২০২৫

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ড্র অনুযায়ী, ব্রাজিল পড়েছে গ্রুপ ‘সি’-তে, আর আর্জেন্টিনার জায়গা হয়েছে ‘জে’ গ্রুপে। ফলে গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে নকআউট পর্বে হিসাবটা বেশ জটিল—এবং রোমাঞ্চকর।

যদি আর্জেন্টিনা ও ব্রাজিল দু’দলই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, কিংবা দু’দলই রানার্সআপ হিসেবে শেষ করে, তাহলে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেমিফাইনালে।

যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর অন্যটি রানার্সআপ, সেক্ষেত্রে ঐতিহাসিক এই দ্বৈরথ হতে পারে সরাসরি বিশ্বকাপ ফাইনালে।

আর একটি সম্ভাবনা আরও আছে—যদি তারা সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর কোটায় নকআউটে ওঠে। সেক্ষেত্রে সমীকরণ এতটাই জটিল হয়ে যাবে যে আগে থেকে নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব, কোন রাউন্ডে দেখা হতে পারে দুই জায়ান্টের।

বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপসঙ্গী গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। এদিকে, আর্জেন্টিনা তাদের গ্রুপে পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে।

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াইয়ে ব্রাজিলের জয়ের পাল্লা এগিয়ে। এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল জিতেছে দু’বার, আর্জেন্টিনা একবার, আর একটি ম্যাচ ড্র হয়েছে।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। একই গ্রুপে রয়েছে হাইতি ও ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপে কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী (ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)।

গ্রুপ ‘বি’: কানাডা, প্লে অফ ‘এ’ জয়ী (ইতালি/ ওয়েলস/বসনিয়া/উত্তর আয়ারল্যান্ড), কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী দল (তুরস্ক/ স্লোভাকিয়া/ কসোভো/ রোমানিয়া)।

গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী দল (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন), তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী দল (ইরাক/ বলিভিয়া/সুরিনাম), নরওয়ে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল (ডিআর কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালিদোনিয়া)।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড. ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।