img

চার কোম্পানির ইপিএস আসছে আজ

প্রকাশিত :  ০৫:৪৬, ১৫ মে ২০২৫

চার কোম্পানির ইপিএস আসছে আজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকালে অনুষ্ঠিত হবে।

সভায় জানুয়ারি থেকে মার্চ ২০২৫ সময়কালের জন্য কোম্পানিগুলোর প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে বলে জানিয়েছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল।

কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, বিডি ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রবি আজিয়াটা।

এর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়াম চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকসহ (জানুয়ারি-মার্চ, ২০২৫) ৯ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

অন্যদিকে বিডি ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রবি আজিয়াটা জানুয়ারি-মার্চ ২০২৫ সময়কালের প্রথম প্রান্তিকের (তিন মাসের) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

অর্থনীতি এর আরও খবর

img

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

প্রকাশিত :  ০৮:১৭, ২৩ জানুয়ারী ২০২৬

 দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সব রেকর্ড ছাড়িয়ে  গেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

\r\nস্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

এর আগে ২২ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে যথাক্রমে ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল।
\r\nঅর্থাৎ ছয় দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম রেকর্ড ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছেছিল। এই রেকর্ড দাম নির্ধারণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দাম ৩ হাজার ১৪৯ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবার দাম বৃদ্ধির কারণে পূর্বের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।