লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত :
২০:৫৬, ১৮ মে ২০২৫ সর্বশেষ আপডেট: ২১:১৬, ১৮ মে ২০২৫
মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে রবিবার পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ এাডেমির মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন প্রেস ক্লাবের অর্গানাইজিং ও ট্রেইনিং সেক্রেটারি মোঃ আকরামুল হোসেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি বাংলার সাবে সাংবাদিক উদয় শংকর দাস দুর্জয়, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন,চ্যানেল এস এর সিনিয়র সংবাদ উপস্থাপিকা, কলামিস্ট ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
প্রশিক্ষক হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন এনটিভি অনলাইনের প্রধান ও সম্পাদক ফকরুদ্দিন জুয়েল।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার রানার টিভির প্রতিষ্ঠাতা আবু সালেহ মোহাম্মদ মাসুম, ব্রিটিশ বাংলাদেশি প্রথম অনলাইন সংবাদ মাধ্যম এলবি২৪ এর প্রধান শাহ ইউসুফ ও সলিসিটর এক্সেল ল্যান্ডিন।
কর্মশালায় লন্ডন ও অন্যান্য শহরের আশি জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।
স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল
প্রকাশিত :
১৩:০৩, ০৮ মার্চ ২০২৬ সর্বশেষ আপডেট: ১৬:০৭, ০৮ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যুক্তরাজ্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে “বেসিক ট্রেনিং ইন জার্নালিজম” শীর্ষক সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে “একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক ও সংগঠনের সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ এবং বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক ও কলামিস্ট ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লেখক ও ডাটা বিশেষজ্ঞ আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিনা আলী।
এ ছাড়া বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক ও নাজমা রহমান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য: যাকাত ও ফিতরা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা। এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান। পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।