img

২০২০ সালেই মারা গেছেন বাইডেন, এখন দেখছেন ক্লোন রোবট: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত :  ০৯:২৪, ০২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১১:২৮, ০২ জুন ২০২৫

২০২০ সালেই মারা গেছেন বাইডেন, এখন দেখছেন ক্লোন রোবট: ডোনাল্ড ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার (৩১ মে) একটি পোস্ট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে লেখা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু ২০২০ সালেই কার্যকর হয়েছে এবং তাকে রোবোটিক ক্লোনে প্রতিস্থাপিত করা হয়েছে। 

তবে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের শেয়ার করা এই পোস্টকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা বলে উল্লেখ করেছে। এনবিসি নিউজ বলছে, ট্রাম্প তার প্রায় ১০ মিলিয়ন অনুসারীর সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে কোনও ব্যাখ্যা বা সূত্র নেই।  

ওই পোস্টে লেখা হয়েছে, কোনও জো বাইডেন নেই—২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন আপনারা যা দেখছেন- বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্র্যাটরা পার্থক্য জানে না।

ট্রাম্প পোস্টট্রাম্পের শেয়ার করা পোস্ট

এএনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে পোস্ট শেয়ার করেছেন তাতে পাঁচ হাজারের বেশি অনুসারী রয়েছে।

বাইডেন বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে- ট্রাম্পের এমন পোস্ট নিয়ে হোয়াইট হাউজের কাছে জানতে চাইলে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এনবিসি নিউজ। 

এদিকে গত মাসে বাইডেনের কার্যালয় থেকে জানানো হয় যে সাবেক প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার বাইডেনের শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানায়, গত ১৬ মে ৮২ বছর বয়সী বাইডেনের শরীরে এই রোগ শনাক্ত হয়। তিনি প্রস্রাব জনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী শ্বাসতন্ত্রের ভাইরাস

প্রকাশিত :  ০৬:১২, ২০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৩, ২০ জানুয়ারী ২০২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক ধরনের ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে অঞ্চলটির নাজুক স্বাস্থ্যব্যবস্থা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের মেডিকেল পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, ‘আমরা নজিরবিহীন এক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছি।’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ভাইরাসটি ফ্লু বা করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং টিকাদানের অভাবের কারণে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়ছে।

রোগীদের মধ্যে দীর্ঘদিন জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা ও বমির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। শীত, স্যাঁতসেঁতে পরিবেশ ও তাঁবুতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

এদিকে গাজার হাসপাতালগুলোতে তীব্র ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে। অ্যান্টিবায়োটিক, ক্যানসারের ওষুধ, কিডনি ডায়ালাইসিস ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসাসামগ্রী প্রায় নেই বললেই চলে। মানসিক স্বাস্থ্যসেবাও চরম সংকটে রয়েছে।

আবু সালমিয়া অভিযোগ করেন, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে। তার দাবি, জীবনরক্ষাকারী সামগ্রী আটকে দেওয়া হলেও অপ্রয়োজনীয় কিছু পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও পরীক্ষাগার সামগ্রী গাজায় প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ছে, যা গাজার স্বাস্থ্যব্যবস্থাকে আরও দুর্বল করে তুলছে।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর