img

শেয়ার কারসাজ: ৯ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ২ কোটি ৫২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত :  ০৫:৪২, ০৫ জুন ২০২৫

শেয়ার কারসাজ: ৯ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ২ কোটি ৫২ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে শেয়ার কারসাজির অভিযোগে ৯ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মে মাসে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এ শাস্তি দেওয়া হয়।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির মূল ঘটনায় জড়িত আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপরই আরোপিত হয়েছে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা জরিমানা। অভিযুক্তরা একাধিক ব্রোকারেজ হাউস ও বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিতভাবে ট্রেড পরিচালনা করেন, যা সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও আলোচিত সাবেক সরকারি কর্মকর্তা মো. আবুল খায়ের হিরো।

যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, তারা হলেন- কানিজ আফরোজ ৫৯ লক্ষ টাকা, মো. আবুল খায়ের হিরো ৩৭ লক্ষ টাকা, কাজী সাদিয়া হাসান ১৩ লক্ষ টাকা, আবুল কালাম মাতবর ৩ লক্ষ টাকা, সাকিব আল হাসান ৩ লক্ষ টাকা, হুমায়ুন কবির ৩ লক্ষ টাকা, মো. জাহেদ কামাল ২ লক্ষ টাকা ও মো. আশফাকুজ্জামান ১ লক্ষ টাকা।

প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-ইশাল কমিউনিকেশন লিমিটেড ৮৫ লক্ষ টাকা, মোনার্ক এক্সপ্রেস ২২ লক্ষ টাকা,মোনার্ক মার্ট ১৫ লক্ষ টাকা ও লাভা ইলেক্ট্রোডেস ইন্ডাস্ট্রিজ ৩ লক্ষ টাকা।

এছাড়াও, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার বোর্ড মিলস এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-কে এই কারসাজির সঙ্গে জড়িত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

বিএসইসির তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা একাধিক ব্রোকারেজ হাউস ও বেনিফিসিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিতভাবে শেয়ার লেনদেন চালিয়ে কৃত্রিমভাবে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের চাহিদা ও মূল্য বাড়িয়েছেন। ফলে বাজার নিম্নমুখী থাকা সত্ত্বেও সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৪৩ টাকা থেকে বেড়ে ১৩২ টাকা ৫০ পয়সা হয়েছে, যা ১৯৪ শতাংশ বৃদ্ধি— অথচ এই সময়ে কোম্পানির পক্ষ থেকে কোনো কার্যকর তথ্য বা অগ্রগতি জানানো হয়নি। বিএসইসি একে আইন লঙ্ঘন ও বাজার আস্থার জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে।

অর্থনীতি এর আরও খবর

img

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

প্রকাশিত :  ০৮:১৭, ২৩ জানুয়ারী ২০২৬

 দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সব রেকর্ড ছাড়িয়ে  গেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

\r\nস্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

এর আগে ২২ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে যথাক্রমে ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল।
\r\nঅর্থাৎ ছয় দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম রেকর্ড ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছেছিল। এই রেকর্ড দাম নির্ধারণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দাম ৩ হাজার ১৪৯ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবার দাম বৃদ্ধির কারণে পূর্বের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।