img

বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি

প্রকাশিত :  ১৯:৫০, ০৫ জুন ২০২৫

বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি। সম্প্রতি তাদের নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপিসূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দলটির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয়। চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে।

\r\nবিএনপিসূত্র আরও জানিয়েছে, এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত। চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা-সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
\r\nপ্রসঙ্গত, গত ২০ মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা।
\r\nতার এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। এ ছাড়াও ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন দুদু।

\r\nএদিকে এর আগে এক বক্তব্যে বুলু বলেছিলেন, শহিদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন।
\r\nগত ২৫ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেছিলেন।
\r\nএমন বক্তব্যের কারণে সামাজিকমাধ্যমে তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা। সমালোচনার মুখে পরে তিনি এ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। 

জাতীয় এর আরও খবর

img

১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম

প্রকাশিত :  ০৯:৩১, ২৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
\r\nভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’
\r\nএনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন-যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।’
\r\nএ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

জাতীয় এর আরও খবর