img

ড. ইউনূসের লন্ডন আগমন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত :  ২১:৪৪, ০৮ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৮:১৬, ১১ জুন ২০২৫

ড. ইউনূসের লন্ডন আগমন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ

ড. ইউনূসকে লন্ডনে প্রতিহত করবার আহবান জানিয়েছে যুক্তরাজ্য কৃষক লীগ। প্রবাসী বাংগালীদের প্রতি আহবান জানানো হয় ৪ ঠা জুন লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে। 

সভায় বক্তারা আরো বলেন,  ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছে তাতে বাংলার জনগণ হতবাক ও ক্ষুব্ধ। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, আজ স্বাধীন দেশে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে  ইউনূস সরকার। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূলবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতাবিরোধীদের নগ্ন উল্লম্ফনকে প্রশয় দেওয়া। সভায় সভাপতিত্ব করেন  যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ।সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী জনাব  আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  জননেত্রী শেখ হাসিনার সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী জননেতা শফিকুর রহমান চৌধুরী,সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিরাজগঞ্জ  -২ আসনের সংসদ সদস্য হাবিব এ মিল্লাত, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক 

জননেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক। 

হরমুজ আলী, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম,যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ,মানবাধিকার সম্পাদক সারব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক সুরুক মিয়া। সভায় বক্তব্য রাখেন লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ সভাপতি ময়নুল হক, শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু, সেচ্চাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক আক্তারুজ্জামান মিরন, আওয়ামী লীগ নেতা শায়েক আহমেদ মল্লিক শাকুর ওয়াদুদ, আংগুর আলী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, ফয়জুর রহমান ফয়েজ, মদব্বির হোসেন চুন্নু, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, আবুল লেইস,কাজী মিজান,  লন্ডন যুবলীগের যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ শাহীন, শ্রমিক লীগের শামীম আহমদ, ডঃ শামসুল ইসলাম প্রমুখ। 

সভায় কৃষকলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস আলী, শামীম আহমেদ, আমিনুল হক,আলিমুদ্দিন ফইসল, জিয়া শহীদ, সৈয়দ জামিল, শিপন সিকদার, সালেহ আহমদ, মন্তর আলী রাজু, দেলওয়ার হোসেন, ইকবাল হোসেন, রেবেকা জাহান,যুক্তরাজ্য তাতী লীগ সভাপতি এম এ সালাম, নিমাই মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, যুগ্ম সম্পাদক ফখরুল কামাল জুয়েল, সৈয়দ শিপু প্রমুখ। 

সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ, লন্ডন মহানগর আওয়ামী লীগ সহ যুক্তরাজ আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য মহিলা লীগ,  যুক্তরাজ্য যুবলীগ,সেচ্চাসেবক লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ , তাঁতী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও শত শত প্রবাসী বাংগালীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

এদিকে যুক্তরাজ্য তাঁতীলীগ ওয়েলস শাখার উদ্দোগে বৃটেনের কাডিফ শহরে গত  ৩ রা জুন সোমবার যুক্তরাজ্য কৃষকলীগ ওয়েলস শাখার আহবায়ক  শেখ মোহাম্মদ আনোয়ার  এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মোতালিব এর পরিচালনায় এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি  ছিলেন  যুক্তরাজ্য  ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, প্রধান বক্তা ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক  এম.এ.মালিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, বদর উদ্দিন চৌধুরী বাবর, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, ও যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সহ  আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।


কমিউনিটি এর আরও খবর

img

স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশিত :  ১৩:০৩, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:০৭, ০৮ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যুক্তরাজ্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে “বেসিক ট্রেনিং ইন জার্নালিজম” শীর্ষক সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে “একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক ও সংগঠনের সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ এবং বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক ও কলামিস্ট ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লেখক ও ডাটা বিশেষজ্ঞ আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিনা আলী।

এ ছাড়া বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক ও নাজমা রহমান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য: যাকাত ও ফিতরা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা। এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান। পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কমিউনিটি এর আরও খবর