ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র ইসি কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে\'র কার্যনির্বাহী কমিটির সভা গত ১০ জুন ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৭ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।
সভায় রামাদান যাকাত ফান্ড বাংলাদেশে গত ২৫ মার্চ ২০২৫ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের কার্যনির্বাহী কমিটি, সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ঢাকাদক্ষিণবাসী সহ সংস্লিস্ট সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বৃটেনে ঢাকাদক্ষিণ হাউস থেকে রেন্ট বাবৎ সংগৃহিত পাউন্ড দিয়ে বাংলাদেশে প্রতিটি গ্রামে ঘরহীন মানুষের মধ্যে পর্যায়ক্রমে ঘর নির্মান করে দেয়ার সিদ্ধান্ত মোতাবেক খর্দাপাড়া গ্রামে ঘর তৈরির কাজ শুরু হয়েছে।
সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রথম ঘর নির্মাণের পরেই দ্বিতীয় ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
আগামী জুলাই মাস ২০২৫ এর শেষের দিকে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হবে।
আগামী ১৭ আগস্ট ২০২৫ ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য আহবান জানানো হয়, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
আগামী ১৯ অক্টোবর ২০২৫ এডুকেশনাল এওয়ার্ড ও বৃটেনের কাউন্সিল নির্বাচনে নির্বাচিত ঢাকাদক্ষিণ নিবাসী মেয়র, কাউন্সিলর এবং বিভিন্ন পর্যায়ে সফল ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।
সভায় কোরআন তেলাওয়াত করেন এসিসটেন্ট ট্রেজারার ছাদেক আহমদ, উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, ভাইস প্রেসিডেন্ট ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেন, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, এডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, ইসি মেম্বার আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল চৌধুরী, দেলওয়ার হোসেন, আজিজুর রহমান।
অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনায় উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক মানবতার কল্যানে গৃহীত সকল পদক্ষেপে ঢাকাদক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।



















