img

মোটরসাইকেলকে চাপা দিয়ে আধা কি.মি. হিচড়ে নিয়ে গেল বাস, নিহত ২

প্রকাশিত :  ০৭:৪৬, ১৮ জুন ২০২৫

মোটরসাইকেলকে চাপা দিয়ে আধা কি.মি. হিচড়ে নিয়ে গেল বাস, নিহত ২

নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ  বুধবার (১৮ জুন) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫)। তারা দুজনই দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

নিহতদের মধ্যে নূর ইসলাম ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করতেন এবং মাসুদ হোসেন ইটভাটায় ফায়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। 

স্থানীয়রা জানান, তারা দুজন স্থানীয় একটি ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন নামে একটি কোচ পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা নূর ইসলাম ও মাসুদ হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ব্যাপারে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


জাতীয় এর আরও খবর

img

১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম

প্রকাশিত :  ০৯:৩১, ২৫ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
\r\nভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’
\r\nএনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন-যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।’
\r\nএ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

জাতীয় এর আরও খবর