img

তিন ম্যাচে ১৬ গোল দিয়ে এশিয়া কাপে বাংলাদেশ

প্রকাশিত :  ১৬:৪৭, ০৫ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ২০:৩৬, ০৫ জুলাই ২০২৫

তিন ম্যাচে ১৬ গোল দিয়ে এশিয়া কাপে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে  খেলা নিশ্চিত করে।

 শনিবার (৫ জুলাই) নিয়মরক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে পরাজিত করে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপে খেলার টিকিট পেল লাল সবুজের দল।

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের মূল আসর। এ আসরে গ্রুপপর্বে অপরাজিত থেকেই প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ।

শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শামসুন্নাহার গোল করেন ৬ মিনিটে। শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে। ম্যাচের ১৬ মিনিটে মনিকার গোল।

১৭ মিনিটে গোল করেন ঋতুপর্না। এতে ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তুর্কমেনিস্তানের কোচ। ২০ মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০। 

এরপর প্রায় ২০ মিনিট গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের ৪০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত গোলে বাংলাদেশের স্কোর ৭-০ করেন ঋতুপর্না চাকমা। ম্যাচে এটি ঋতুপর্নার দ্বিতীয় গোল। প্রথমার্ধে ৭ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ঋতুপর্নারা।

প্রথমার্ধের বিরতির পর বাংলাদেশ কিছুটা খেই হারিয়ে ফেলে। এ সময় বাংলাদেশ দল আর কোনো গোল করতে পারেনি। বেশ কিছু আক্রমণ সত্ত্বেও মারিয়া-উন্নতিরা তুর্কমেনিস্তানের রক্ষণে চীড় ধরাতে পারেননি, তাদরে গোলকিপারও আর কোনো ভুল করেননি। ফলে ওই ৭-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিসিবির পদ ফিরে পেলেন সেই নাজমুল ইসলাম

প্রকাশিত :  ০৮:১৩, ২৫ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:১৬, ২৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে বিতর্কিত মন্তব্যের কারণে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এম নাজমুল ইসলামকে। ১০ দিন না পেরোতে তিনি আবারও অর্থ বিভাগের দায়িত্বে ফিরেছেন।

নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হয়। নির্ধারিত সময়ের পরে জবাব দিয়েছিলেন নাজমুল। ডিসিপ্লিনি কমিটির কাছে নিজের অবস্থান জানান নাজমুল, যা সন্তুষ্ট মনে হয়েছে বিসিবির। যে কারণে বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল।

গতকাল বোর্ড সভার সিদ্ধান্তে নিজের পদ ফিরে পেলেন নাজমুল। ঢাকা পোস্টকে তিনি জানান বিসিবিকে দেওয়া জবাবে সন্তুষ্ট যে কারণে পদ ফিরে পেয়েছেন। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি নাজমুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? জবাবে বিসিবির এই পরিচালক বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী (আলাদা ফি) পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’

ওই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সে কারণে পরদিন বিপিএলের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়। এমনকি রাতের ম্যাচ না খেলায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করে বিসিবি। পরে রাতে বিসিবি ও কোয়াবের বৈঠক শেষে বদলে যায় দৃশ্যপট। শর্তসাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা। সেদিন সকালে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি।

খেলাধূলা এর আরও খবর