img

শক্তিশালী ঘ্রাণশক্তির কুকুর ‘স্কী’র সহযোগিতায় হোয়াইটচ্যাপেলে অবৈধ পণ্য উদ্ধার

প্রকাশিত :  ১১:২৭, ০৮ জুলাই ২০২৫

শক্তিশালী ঘ্রাণশক্তির কুকুর ‘স্কী’র সহযোগিতায় হোয়াইটচ্যাপেলে অবৈধ পণ্য উদ্ধার

টাওয়ার হ্যামলেটস বারার প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপলের ব্যস্ত হাইস্ট্রীট মার্কেটে এক অভিযানে অবৈধ সিগারেট, ভেপ ও অননুমোদিত ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিশেষ প্রশিক্ষিত স্নিফার ডগ ‘স্কী’।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস অফিসারদের সঙ্গে যৌথ অভিযানে চার বছর বয়সী এই কুকুরটি তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে অবৈধ পণ্য খুঁজে বের করতে সাহায্য করে।  

গত মাসে এক অভিযানের সময় ‘স্কী’ হোয়াইটচ্যাপেলের একটি দোকানের বাইরে পার্কিং করা মোটরসাইকেলের পিছনে রাখা একটি তালাবদ্ধ বাক্সের সন্ধান দেয়। বাক্সটি দেখতে সাধারণ ডেলিভারি প্যাকেজের মতো মনে হলেও ভেতর থেকে উদ্ধার করা হয় ২৩৩ প্যাকেট অবৈধ সিগারেট, ৭ প্যাকেট ধোঁয়াবিহীন তামাক, ১৪টি হাতে বাঁধানো তামাক, ২৪টি অবৈধ ই—সিগারেট (ভেইপস) এবং ৮০টি অননুমোদিত ভায়াগ্রা ট্যাবলেট।  

অবৈধ, ছাড়পত্র বিহীন এবং অনিরাপদ নকল পন্য বিক্রেতা বা অসাধু ব্যবসায়ীদের ধরার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে দু\'দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে হোয়াইটচ্যাপেলে এই অভিযান চালানো হয়েছিল। দুদিনের অভিযানে ৫, ৮৪০টি অর্থাৎ ২৯২ প্যাকেট অবৈধ সিগারেট, ৪১৮টি অবৈধ ইলেকট্রিক সিগারেট বা ভেইপস, ২,০৫৫ প্যাকেট স্মোকলেস চুয়িং টোবাকো বা ধোঁয়াবিহীন চিবিয়ে খাওয়ার তামাক, ৮০টি অনুমোদনহীন বা ছাড়পত্রহীন বিপজ্জনক ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে চালু হওয়া ‘স্কী পেট্রোল সার্ভিস’ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৮ মিলিয়ন পাউন্ড বাজেটের অপরাধ বিরোধী টাস্ক ফোর্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করে এই দলটি অবৈধ মাদক, অস্ত্র ও নকল পণ্য চোরাচালান রোধে তৎপর।  

পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট এর লিড মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “নকল সিগারেট, অনিয়ন্ত্রিত ভেইপস ও অননুমোদিত ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমাদের এলাকায় এমন অসাধু ব্যবসায়ীদের কোনো স্থান নেই। স্কী এবং আমাদের ট্রেডিং স্ট্যান্ডার্ডস টিমের এই বীরত্বপূর্ণ ভূমিকা কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করছে।”

কাউন্সিলের পক্ষ থেকে জনগণকে অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে সচেতন থাকতে এবং কোনো সন্দেহভাজন কার্যকলাপ দেখা গেলে গোপনীয়তার সঙ্গে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।  

কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর