img

ম্যানচেস্টারের সিনাগগে হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র এবং ইন্টারফেইথ ফোরাম-এর বিবৃতি

প্রকাশিত :  ১১:৫৮, ০৩ অক্টোবর ২০২৫

ম্যানচেস্টারের সিনাগগে হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র এবং ইন্টারফেইথ ফোরাম-এর বিবৃতি

ম্যানচেস্টারের হিটন পার্ক সিনাগগে হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই হামলাটি ইহুদি ধর্মীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরে\'র সময় সংঘটিত হওয়ায় এটি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

যারা এই ঘটনার শিকার হয়েছেন এবং যারা দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেনতাদের প্রিয়জনদের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।

পূর্ব লন্ডনের ইহুদি কমিউনিটি যেন এই কঠিন সময়ে সমর্থন অনুভব করতে পারেসেজন্য আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিযার মধ্যে রয়েছে বরোর টেনশন মনিটরিং গ্রুপকমিউনিটির ধর্মীয় নেতৃবৃন্দআমাদের ‘নো প্লেস ফর হেইট’ ফোরাম।

টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে বৈচিত্র্যময় স্থানগুলোর একটিএবং সবচেয়ে ঐক্যবদ্ধ জনপদও। আমাদের ৯০ শতাংশ বাসিন্দাযারা বিভিন্ন পটভূমি থেকে এসেছেনএবং তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ইস্ট এন্ড সব কমিউনিটি ও ধর্মকে স্বাগত জানিয়ে এসেছে। আমরা সেই ইতিহাস নিয়ে গর্বিতএবং বিভিন্ন পটভূমি ও ধর্মের মানুষ কীভাবে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস ও কাজ করতে পারে - আমরা হচ্ছি তারই একটি উদাহরণ।

আমরা সংহতিশান্তি ও ঐক্যের আহ্বান জানাই। এমন কঠিন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং সমর্থন করিযা আমাদের বরোর শক্তিশালী সম্প্রদায়িক বন্ধনের প্রমাণ।

এই শনিবার কেবল স্ট্রিটে স্থানীয় ইহুদি জনগোষ্ঠীর ওপর ব্ল্যাকশার্টধারীদের হামলার প্রচেষ্টার ৮৯তম বার্ষিকী। তখন শুধু একটি গোষ্ঠী নয়ইস্ট এন্ডের সব বৈচিত্র্যময় গোষ্ঠী একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল - এক কমিউনিটি হিসেবে।

আমরা সেই ইতিহাস এবং আমাদের শ্রদ্ধাবোঝাপড়া ও সদয়তার মূল্যবোধ নিয়ে গর্বিত। ইস্ট এন্ড আজও ঐক্যবদ্ধএবং বিভাজনের শক্তি এখানে সফল হবে না।”

সুফিয়া আলম ও রেভারেন্ড জেমস ওলানিপেকুনইন্টারফেইথ ফোরাম

এবং লুৎফুর রহমানটাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র

কমিউনিটি এর আরও খবর

img

ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত :  ১৮:৩৩, ২৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারী ২০২৬

দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এর ধারাবাহিকতায় সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের বিজয় দিবস অনুষ্ঠানে ঘটে বাংলাদেশীদের মিলন মেলা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ই জানুয়ারি (রবিবার) ডেভনের এক্সিটারে স্থানীয় একটি হলে DBA ( Devon Bengali Association) এর পক্ষ থেকে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে ডেভন এক্সিটারের আশে পাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশীর সমাগম ঘটে। নারী, পুরুষের পাশা-পাশি শিশুরা উক্ত ইভেন্টে অংশ গ্রহন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়।
উক্ত অনুষ্টানে DBA এর সদস্য খন্দকার হাদি হাসান বাবুর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাহার লশকর।
অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি তউরিস আলী, সাধারন সম্পাদক মিশকাত আলম ও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আরও অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেন। বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উটে।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন ও সাইফ জোসেফ ও অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শতস্পুরত ভাবে উপস্থিত ছিলেন ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারন প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্টানে DBA এর পক্ষ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের কাছে.
আরও উপস্থিত ছিলেন- অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসান এর মৃত্যুতে ডেভন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান এবং বিশেষ মোনাজাত করা হয়

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

কমিউনিটি এর আরও খবর